somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূরা কাহফের ৫০ নং আয়াত ও আমাদের বর্তমান অবস্থা

০২ রা মে, ২০১৫ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সমাজ ব্যবস্থার প্র্রেক্ষিতে বলা যায় আমরা যে পথে চলছি তা হয়তোবা সঠিক নয়। কারন মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস সবসময়ই চলছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের জন্মকে আমাদের সৃষ্টিকর্তাকে। যিনি আমাদেরকে নিয়মিত রিজিক দান করছেন। যিনি আমাদেরকে সার্বক্ষনিক বিপদ মুক্তরাখছেন।

গতকাল বিকেলে কোরআন শরীফের সূরা কাহফ পড়ার সময় সূরাটির ৫০ নং আয়াতের একটি ব্যাখ্যা পেলাম। যেটা পড়ে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থর সাথে ব্যাপক মিল খুঁজে পেলাম। তাই বিষয়টি নিয়ে লেখার ইচ্ছা হলো।

পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের ৫০ নং আয়াতের বঙ্গানুবাদ এরকম-

এবং স্মরণ কর, আমি যখন ফিরিশতাগণকে বলিয়াছিলাম, ‘আদমের প্রতি সিজ্দা কর', তখন তাহারা সকলেই সিজ্দা করিল ইব্লীস ব্যতীত; সে জিনদের একজন, সে তাহার প্রতিপালকের আদেশ অমান্য করিল। তবে কি তোমরা আমার পরিবর্তে উহাকে এবং উহার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করিতেছ ? উহারা তো তোমাদের শত্রু“। জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট!


আয়াতটির ব্যাখ্যা (টীকা):

পার্থিব লাভ এবং আখিরাতের প্রতি অমনোযোগীতাই হেদায়েতের অন্তরায়। দুটি কারনে এ অন্তরায় সৃষ্টি হয়:

১. ধনৈশ্বর্য ও এর উপকরন এবং সন্তান-সন্ততি যার নেশায় সে এমন বিভোর হয় যে সে না আখিরাতের কোন চিন্তা করতে পারে আর না সেখানকার পাথেয় তৈরীর সময় পায়।

২. শয়তান এবং ততবংশধররা অথবা তদানুগত্যশীল মানুষ। তার কুমন্ত্রনা মানুষের মনে এমন কুধারনার সৃষ্টি করে, যা সারাক্ষনই মানুষকে অন্যায় ও পঙ্কিল বিষয় সমূহের দিকে তাড়াতে থাকে।

অত:পর শয়তানের এই কুমন্ত্রনা চালিত ধ্যান ধারনার উপর কিছু দিন অতিক্রান্ত হলে তা একটি রেওয়াজে পরিনত হয়ে যায় এবং তা বংশানুক্রমে কয়েক পুরুষপর ধর্ম হিসাবে সাব্যস্ত হয়ে যায়। যাকে তারা অত্যন্ত শুশোভিত দ্বীন দুনিয়ার কল্যান কর কাজ ভাবে, এমন কি তার পক্ষে আল্লাহর নবীর সাথে পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়।

এরকমই ছিল ব্যাখ্যাটি।

বিশ্লেষন:

এখন আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তবে দেখতে পাব যে, ধনৈশ্বর্য ও এর উপকরন এবং সন্তান-সন্ততি যার নেশায় আমরা আসলেই গভীরভাবে মগ্ন। ধনৈশ্বর্য বাড়ানোর জন্য আমরা ভাল বা খারাপ পথ বিবেচনা করছিনা। যেভাবেই হোক ধনৈশ্বর্য বাড়ানোই আমাদের লক্ষ্য। আর এ অন্ধ লক্ষ বাস্তবায়ন করার ফলে সমাজে একটি শোষিত শ্রেনী তৈরী হয়েছে । যারা সবসমই গরীব। এর দায় সেইসব অন্ধরা কি কখনো এড়াতে পারে?


শয়তান কুমন্ত্রনা মানুষের মনে এমন কুধারনার সৃষ্টি করে, যা সারাক্ষনই মানুষকে অন্যায় ও পঙ্কিল বিষয় সমূহের দিকে তাড়াতে থাকে, যার ফলে সমাজে বিভিন্ন অনাচার, অযাচার নিয়মিত লক্ষ্য করা যাচ্ছে।

যদি সত্য ও সুন্দর জীবন আমরা প্রত্যাশা করি তবে অবশ্যই এসব কিছু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সত্য ও সঠিক ইসলামের আলোকে আমাদের জীবন গড়তে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×