somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা-মা ছাড়া জীবন যেমন!

১৯ শে মে, ২০১৫ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবন যে কত বৈচিত্রময় তা হয়তো আমরা অনেকেই জানিনা। অনেক ধরনের মানুষ আমাদের সমাজে বাস করে। আজ এরকমই একটি অভিজ্ঞতা অর্জন করলাম। অনেক কষ্টদায়ক অভিজ্ঞতা।

বাংলাদেশের কোন একটি জায়গায় গিয়েছিলাম চাকুরীর ইন্টারভিউ নিতে। জীবনে অনেক স্বাক্ষাতকার নিয়েছি চাকুরীর জন্য কিন্তু এবারই প্রথম ভিন্ন অভিজ্ঞতা অর্জন করলাম। সেখানে অনেক চাকুরী প্রার্থীর সাথে কথা হলো। একেকজনের জীবন একেকরকম।এরকম কয়েকজন প্রার্থীর কথা এখন বলব।

বিশেষ একটি প্রতিষ্ঠান থেকে ৪/৫ জন প্রার্থী এক সঙ্গে এসেছিলেন এদের নাম যথাক্রমে- কনিকা, চারু, লিপি, চামেলী আর একজনের নাম মনে নেই।

কনিকা: কনিকা যখন সাক্ষাতকার দিতে আসলো তখন স্বাভাবিকভাবেই বসতে বলা হলো। বসার পর তাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি ও কি করেন? উত্তরে তিনি বললেন নাম কনিকা আর পড়াশুনা করছেন স্নাতক-এ।

এরপর তার সিভি থেকে জিজ্ঞেস করলাম বাবা কি করেন? কনিকা উত্তরে বললেন, জানিনা! কারন জিজ্ঞেস করতেই তিনি বললেন, আমার বয়স যখন ৯ মাস তখন আমাকে উক্ত প্রতিষ্ঠানে কেউ একজন রেখে যায়! কথাটি শুনে মনে হলো আজ আমার সন্তানের যদি এরকম অবস্থা হতো ? আজ তার কোন বাবা-মা থেকেও (সম্ভবত) নেই। তাই কেন ৯ মাস বয়সে রেখে গেছে জানিনা। তবে কোন বাবা মা যদি সত্যিই জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে শুধু মেয়ে শিশু বলে রেখে যায় তবে সেই পিতা মাতাকে ধিক্কার জনাই।

একইভাবে চারু, লিপি, চামেলীও তাদের কথা বলছিল।
এদের ভিতর চারুকে ২ বছর বয়সে তার খালা রেখে যায়, কিন্তু তারপর থেকে কেউ আর তার খোঁজ রাখেনি!

লিপিকেও কেউ একজন রেখে যায়, যার সম্পর্কে লিপি জানেনা। জানেনা যে কার সন্তান সে।

চামেলীরও একই অবস্থা।অন্যদের কথা শুনে তাকে আর বেশি কিছু জিজ্ঞেস করার ইচ্ছা হয়নি।

কিন্তু কথা হলো, এদের বাবা- মা থেকে আথবা না থেকেও ওরা এতিম? যদিও ওদের প্রত্যেকের সিভিতে তাদের বাবা মায়ের নাম লেখা ছিল, নামগুলো উক্ত প্রতিষ্ঠান কতৃক সংরক্ষিত। যখন কনিকা, চারু, লিপি, চামেলীদেরকে এখানে রেখে যাওয়া হয় তখন প্রতিষ্ঠানটি তাদের বাবা-মায়ের নাম সংরক্ষন করে।

এটাও এক ধরনের জীবন! ভাবতেই চোখে জল এসেযায়। বাবা-মাকে ছাড়া কখনো জীবনকে কল্পনাই করিনি যদিও আমার বাবা অনেক আগেই মারা গেছেন তবে তার কথা মনে আছে।

পৃথিবীতে ওদের নিজের বলতে কেউ নেই! আজ আমাদের যদি এরকম নিজের বলতে কেউ না থাকত? তবে কেমন হতো আমাদের জীবনটা?

পরিশেষে মহান আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করি যেন ওরা বাকী জীবনটা বাবা-মাকে ছাড়া তাদের দু:খ ভুলে গিয়ে সুখে থাকতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×