somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিশ্বাস্য হলেও সত্য: আসলে এরকমই হওয়া উচিত!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলাকার এক রোগিকে দেখে যখন হাসপাতাল থেকে বের হচ্ছি তখন ঘড়ির কাটায় রাত্রি ১০ টা পেরিয়েছে। মনে পড়লো হাসপাতালে আসার সময় আরিবাকে কথা দিয়েছি ওকে বেড়াতে নিয়ে যাবো। বাচ্চার কাছে খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে চাইনা বলে, এক রিক্সাওয়ালাকে (চার্জার রিক্সা) বাসার ঠিকানা দিয়ে বললাম, ওখানে যাবো, আমার মেয়েটাকে নিয়ে শহরটা ঘুরবো কত নিবেন। ভাড়া নিয়ে ঝামেলা না হওয়ায় রওয়ানা দিলাম।

গেটের কাছে দাঁড়িয়েছি, আরিবা আসছে এমন সময় রিক্সা থেকে সুললিত কন্ঠের কুরআন তেলাওয়াত শুনে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম অডিও বাজছে পরে বুঝলাম আমার ধারণা ভুল, রিক্সাওয়ালা তেলাওয়াত করছে। সূরা ইনশিকাক থেকে তেলাওয়াত করা দেখে

জিজ্ঞেস করলাম, " কতটি সূরা মুখস্থ?"

আমাকে অবাক করে দিয়ে বললো, "১১৪ টি।"

"তার মানে আপনি হাফেজ?"
"জ্বি"
"ইয়াদ আছে?"
"আছে, এবারও তারাবি পড়িয়েছি।"

এরপর সে একেকটা সূরার বিভিন্ন অংশ থেকে অর্থসহ বলতে লাগলো, আমি অবাক হতে লাগলাম।
তাওহীদ, রেসালাত নিয়ে এত চমৎকার আলোচনা আমি কখনো শুনিনি।
সূরা আসরের ব্যাখ্যা, ইসলামী আইনের প্রয়োগ, সাহাবাদের জীবনী চমৎকারভাবে ব্যাখ্যা করে চললো।

আমি কয়েকবার জিজ্ঞেস করলাম রিক্সা চালান কেন, না শোনার ভান করে এড়িয়ে গেলেন।

একসময় বললেন, লূত(আঃ) এর কওমকে ধ্বংস করার সময় একজন আবেদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। লূত(আঃ) অাল্লাহর কাছে বলেন সে তো বেগুনাহ, সৎকর্মপরায়ণশীল তাকে কেন ধ্বংস করেছেন? আল্লাহ বলেন, সে একা একা আমল করে কিন্তু অন্যায় দেখে প্রতিবাদ করেনা তাই তাকেই আগে ধ্বংস করবো।

রিক্সাচালক বললেন, ভাই আজ আমরা কি অন্যায় দেখলে প্রতিবাদ করি?

সবশেষে শক্ত করে ধরলে বললেন, "আমি একটি মসজিদে জুম্মা পড়াই। মসজিদ কমিটি খুৎবার আগে বলে অমুক কথা বলা যাবে, অমুকটা বলা যাবেনা। রাজনৈতিক আলাপ করা যাবেনা। ইত্যাদি। আমি বলেছি কুরআনের সব কথা আমি বলবোই। ইচ্ছা হলে আমাকে রাখবেন না হলে তাড়িয়ে দিবেন। কুরআনের কোন কথা আমি গোপণ রাখতে পারবোনা। যেকোন দিন চাকুরী চলে যাবে তাই আগাম প্রস্তুতিস্বরুপ বিকল্প ইনকামের পথ ঠিক করে রাখছি।"

তার মতে কুরআনের কথা আংশিক বলে ভাল থাকার চেয়ে রিক্সা চালিয়ে হক পথে থাকা অনেক ভাল।
আমাদের দেশের আলেমদের কি এই রিক্সাচালকের থেকে কিছু শেখার আছে(?)--আসাদুজ্জামান জুয়েল

তথ্যটি শেয়ারিং হলে ও এখানে বাস্তবতা আছে। এই হাফেজের অবস্থা থেকে আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা অনেকটা ভিন্ন রকম। বিশেষ করে ' মসজিদ কমিটি খুৎবার আগে বলে অমুক কথা বলা যাবে, অমুকটা বলা যাবেনা। রাজনৈতিক আলাপ করা যাবেনা। ইত্যাদি।' এটা বর্তমান সময়ের বাস্তবতা। তবে হ্যাঁ ব্যতিক্রম আছে, তবে সে সংখ্যা খুবই নগন্য। আর এ দায় শুধুমাত্র মসজিদের ইমাম, মোয়াজ্জিন আর হফেজ সাহেবদের উপর চাঁপালে চলবেনা। এদায় সকল মুসলমানের যারা মহান আল্লাহকে বিশ্বাস করেন ও সত্যিই ইসলামকে ভালবাসেন।

তাই সত্য বলার সাহস আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আর এজন্য চাই দৃঢ় মানষিক শক্তি ও ইমানি মনোবল। তাই সকলেরই উচিত সত্যকে আকড়ে ধরা ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। তবেই সমাজ থেকে সকল ধরনের উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, সন্ত্রাস, অপরাজনীতি, হিংসা দুর হয়ে যাবে।

আসুন আমরা সবাই সত্যের পথ ধরে ইহকাল ও পরকালকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাই।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×