somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রীকে ক্লাসরুমে একা পেয়ে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা-বিষয়ক শিক্ষক যেভাবে 'শিক্ষা' দিলেন

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন


-সেই শিক্ষক তপু রায়

গত ২৫ এপ্রিল দিনাজপুর শহরের মুন্সীপাড়া এলাকায় রিজ স্কুলে এক ছাত্রীকে ক্লাসরুমে একা পেয়ে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা-বিষয়ক শিক্ষক তপু রায় তার শ্লীলতাহানি ঘটায়। ওই ছাত্রী বাড়িতে এসে অভিভাবকদের জানালে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। অভিযোগ শোনার পর স্কুলের প্রধান শিক্ষক সমৃত সাহা সেতু ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন এবং ঢাকা থেকে চেয়ারম্যান এলে বিষয়টি নিয়ে বসা হবে বলে জানান।

কয়েকদিন পর বিদ্যালয়ের চেয়ারম্যান ওলিউর রহমান নয়ন ঢাকা থেকে দিনাজপুরে এলে ওই ছাত্রী ও তার অভিভাবকরা বিদ্যালয়ে যান। কিন্তু চেয়ারম্যান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার অভিযোগে ওই ছাত্রীকে কান ধরে পুরো বিদ্যালয় ঘোরার আদেশ দেয়। অন্যথায় ওই ছাত্রীকে বিদ্যালয়ে রাখা সম্ভব হবে না বলে জানিয়ে দেন। পরে ওই ছাত্রী বাড়িতে এসে অস্বাভাবিক আচরণ করে এবং আত্মহত্যার চেষ্টা করে।

অপরাধীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করতে গেলেও অদৃশ্য কারণে সেখানে মামলা না নেয়ায় দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়।

এই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে দিনাজপুর শহরের ব্যস্ততম কালিতলা সড়কে দিনাজপুর সচেতন নারী সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধনের অংশগ্রহণকারীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এবার ভাল করে নামগুলো খেয়াল করেন। শ্লীলতাহানী করেছে 'তপু রায়', প্রধান শিক্ষকের নাম 'সমৃত সাহা সেতু' এবং স্কুলের চেয়ারম্যান ওলিউর রহমান নয়ন আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতা।

স্বাভাবিক কারণেই কোন প্রতিষ্ঠিত মেইনস্ট্রিম মিডিয়ায় এই ঘটনা প্রকাশিত হয়নি। হবেও না।

আমার মনে আছে, ভিকারুন্নেসা স্কুলে পরিমলের ধর্ষণের পরও একই ঘটনা ঘটেছিল। প্রথমে কোন প্রগতিশীল সেই ঘটনার প্রতিবাদ করতে চায়নি, প্রথম আলো এবং মুন্নি সাহা উল্টো সেই ভিক্টিমকে দোষী করে রিপোর্ট করেছিল, 'ঘটনার দিন মেয়েটি স্কার্ট পরে প্রাইভেট পড়তে গিয়েছিল'। যেন দোষটা ধর্ষকের না, পোষাকের।

অপরাধীর ধর্ম দেখে তার বিচার না করার এবং তার অপরাধ প্রকাশের সিদ্ধান্ত না নেবার অলিখিত নীতিমালা যদি সাম্প্রদায়িক আচরণ না হয়, তাহলে সাম্প্রদায়িকতার সংগা নতুন করে লিখতে হবে।


সূত্র: বিশ্ববিদ্যালয় শিক্ষকের ফেসবুক ওয়াল থেকে (৩১/০৫/২০১৬)

আমাদের দেশের শিক্ষার মানের সাথে এটা সম্পর্কযুক্ত। এসকল নষ্ট শিক্ষক তার ছাত্র-ছাত্রীকে ভাল কিছু কখনেই শেখাতে পারবে না। এইঘটানা গুলোর কোন বিচার হবেনা। কেয়েকদিন পর সবাই আমরা ভুলে যাব। এটাই আমাদের দেশের কালচার হয়েছে।

এই ঘটনায় সম্পৃক্ত শিক্ষকের বিচার হোক।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×