সালাউদ্দিন শাহরিয়া
একজন পাঁচ টাকার চা বিক্রির জন্য ফ্লাস্কে করে ঘুরছে আর বলে-
ভাই খাবেন চা, দেই খান।
বারবার বলার পর খেলাম।
তখন সে বললো একমুটু ভাতের জন্য
বাচাঁর জন্য এই সংগ্রাম।
পেটে হাত দিয়ে একটু কান্নার মতো
চোখগুলো করে
বসে আছে একটি বুড়ো চাচা।
কেউ আসেনা তার কাছে
জুতা সেলাই করতে।
মনে হয় ক্ষুধা পেয়েছে টাকা নাই পকেটে।
আমি গেলাম পাশে।
আমার সু' পরিষ্কার তারপরও
খুলে বল্লাম মুছে দিতে।
একশো টাকা দিলাম
চাচা বললো-
বিশ টাকা ভাংতি দেন।
আমি বললাম রেখেদেন সব টাকা।
তারা কাজ করে পারিশ্রমিক চায়,
হয়তোবা কাস্টমার নাই অথবা
কাজ করে বেতন কম।
মালিক উড়োজাহাজ চড়ে ফুর্তি করে
আর কর্মীরা পারিশ্রমিক ঠিক মতো পায় না।
আমি হাসি দেখতে চাই
আমি দেখিছিলাম হাসি অল্প সাহায্যে করে।
আমি হাসি দেখতে চাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




