somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম

২৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাউদ্দিন শাহরিয়া

মানুষের ধর্ম মানেই হলো বিশ্বাস৷ আর এই ধর্ম বা বিশ্বাসগুলো অস্থায়ী হয় নতুবা উন্নতি।

পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ধর্ম হলো ইসলাম। আর আমি নিজেও একজন মুসলমান।

ধর্মের কথা কি রূপকথা। জান্নাত আর জাহান্নাম কি কাল্পনিক। এগুলো যার ভিতরে প্রশ্ন জাগবে তার ঈমান বা বিশ্বাস নাই। ধর্ম মানে নিজের ধর্মে যা আছে তা অন্ধ ভাবে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর ইসলাম ধর্ম হলো সবচেয়ে আধুনিক ধর্ম। যার থেকে বিজ্ঞানের জয়যাত্রার সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।

আচ্ছা কে চাইবে জাহান্নামে যেতে? সবাই তো চাইবে জান্নাতে যেতে। আর এই জান্নাতে কিভাবে যেতে হবে তা অবশ্যই কোরআন ও হাদিসে আছে। আচ্ছা আমি তো কোরআন ও হাদিস এর সব জ্ঞান নাই। এতো এতো বিশ্লেষণ আর গবেষণা আমার দ্বারা হচ্ছে না। তো যারা বিশ্লেষণ ও গবেষণা করে তাদের ধারে কাছে যাই। তাহলে উত্তর পেয়ে যাবো যে, আমি কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাবো আর জান্নাতে যাবো।

প্রথম জনঃ তুমি হক্বানী আলেমদের ছাড়া আর কারো কথা শুনবা না। আর এই হক্বানী আলেম যা বলবে তাই মানতে হবে। এই হক্বানী আলেম উলামা হলো আমরা। আমাদের সিড়ি। আমাদের বাপ দাদার সিড়ি। আর আমাদের কথামতো না শুনলে তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি জাহান্নামি।

দ্বিতীয় জনঃ তুমি পীরদের মুরিদ হও। পীরের মুরিদ হলে তুমি জান্নাতের পথে থাকবে। নতুবা জাহান্নামি।

তৃতীয় জনঃ আপনি একমাত্র কোরআন আর হাদিস ছাড়া আর কিছুই বিশ্বাস করবেন না। কোন মাযহাব মানবেন না। আর যদি মাযহাব মানেন তাহলে ফেরকায় পড়ে যাবেন। আর তুমার স্থান জাহান্নামে হবে।

চতুর্থ জনঃ তুমি আল্লাহ ও তার রাসূলের পথে চলবে। ইসলামী ফরজ বিধানগুলো মেনে চলবে। সুন্নত পালন করবে। আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটত্ব লাভ করবে। ফরজ কাজগুলো হলো নামাজ, রোজা আর ইসলামের জন্য জিহাদ করা। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দ্বীন প্রতিষ্ঠার লক্ষে দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে জান্নাতে যেতে পারবে। নতুবা জাহান্নামি।

পঞ্চম জনঃ শিয়া...

ষষ্ঠ জনঃ মাজার পূজারী। গান বাজনা করতে হবে। গুরুকে মানতে হবে। বয়াতীদের কথা মানতে হবে। তাহলে জান্নাতে যেতে পারবে। নতুবা জাহান্নামি।

আচ্ছা ইসলাম ধর্মের মাধ্যমে জান্নাতে যেতে হলে কিভাবে যাবো৷ ছয় জনের কাছে ছয় ধরনের জান্নাত জাহান্নাম। এরা প্রত্যেকেই বলেই তাদের কথা অনুসারে চললে জান্নাতি আর তাদের কথা অনুসারে না চললে জাহান্নামী। এখন মুসলিম ছয় জনের কাছে ছয় ধরনের জান্নাত ও জাহান্নাম। কিন্তু সবাই নাকি মুসলিম।

এখন কি করবো? মুসলমান আমি। আর ওরা জান্নাত ও জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলো আমাকে। এখন আমার বিবেক যেদিকে বলবে আমি সেই দিকে যাবো। ছয়জনের মাঝে যেকোনো একজনের জান্নাতের পথে হাটবো। আর নিজেই কোরআন ও হাদিস পড়ে যতটুকু পড়ে বুঝি তা আমল করবো। কে কি বললো আর কে জান্নাত বা জাহান্নামে পাঠিয়ে দিলো সেটা আমার দেখার বিষয় না।

ধর্ম মানেই হলো বিশ্বাস। এই বিশ্বাস যেদিকে দিবেন সেদিকেই ছুটবে জীবনের প্রত্যেক মূহুর্ত। হাদিসে আছে, অল্প আমলিন নাজাতের জন্য যথেষ্ট হইবে।

তাই কে কি বললো আর কে জান্নাত বা জাহান্নামে পাঠিয়ে দিলো সেটা দেখার সময় নাই। নিজের আমল নিজেই প্রেজেন্ট করতে হবে। আর ইসলামের ফরজ ও সুন্নতগুলো ঠিকমতো আদায় করতে পারলেই হলো সবচেয়ে বড় স্বার্থকতা।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩৭
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×