somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগু কাকে বলে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাগু কাকে বলে?
যারা কোন কারণ ছাড়া যে কোন ইস্যুতে ধর্মীয় ফতোয়া জারির মাধ্যমে নিজেদের ইসলামিক এবং বাকি সবাইকে এন্টি-ইসলামিক বলে ঘোষণা দেয় তাদের ছাগু বলা হয়।

ছাগু শব্দটির উদ্ভবঃ
ছাগু শব্দটির উদ্ভব ঘটেছে ছাগল থেকে। ছাগল যেকোন খাওয়ার সোর্স পেলেই তাতে মুখ দেয়, ছাগুরাও যে কোন ইস্যুতেই, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ধর্মকে টেনে নিয়ে এসে বাকী সবাইকে এন্টি-ইসলামিক বলে ঘোষণা দেয়।

ছাগুদের কেন ছাগলের সাথে তুলনা করা হয়? ঃ

আপনি একটা ছাগলের নাকের কাছে আপনার হাতটা ধরুন। ছাগলটা কী করবে? আপনার হাতের গন্ধ নিয়ে বুঝার চেষ্টা করবে এটা খাবার কিনা। হাতের কথা বাদই দিলাম আপনি যদি ছাগলের নাকের কাছে একটা লোহাও ধরেন ছাগল তাও বুঝার চেষ্টা করবে যে সেটা খাবার কিনা।
ছাগুরাও একই রকম। একটা ঘটনা ঘটল, ছাগুরা সাথে সাথে সেটার গন্ধ নেয়ার চেষ্টা করবে। তবে এক্ষেত্রে ছাগু আর ছাগলের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হল ছাগল সব খাবার খায় না, কিন্তু ছাগুরা সব খাবার খাওয়ার চেষ্টা করে।

ছাগুদের বৈজ্ঞানিক নামঃ
ছাগলের বৈজ্ঞানিক নাম Capra hircus। এ অনুযায়ী ছাগুদের বৈজ্ঞানিক নাম chagu hircus। এ নামটা ICZN কর্তৃক অনুমোদনের অপেক্ষায়। আসলে ICZN কর্তৃপক্ষ ছাগু প্রজাতিটা নিয়ে খুব অবাক হয়েছে। তাই তারা এই প্রজাতিটা নিয়ে এখনও পর্যালোচনা করছে।

ছাগুর প্রকারভেদঃ
কার্যকলাপের দিক থেকে ছাগু দুই প্রকারঃ
১। ইনোভেটিভ ছাগুঃ এরা ফটোশপের কাজ ভালো পারে। যে কোন শালীন ছবিকে কেটে কুটে অশালীন বানিয়ে দিতে এরা এক কথায় অসাধারণ।
২। কপি পেস্ট মার্কা ছাগুঃ এদের কাজ শুধু কপি পেস্ট করা। আরেক ছাগু ভাইয়ের শেয়ার করা যেকোন জিনিস এরা কপি পেস্ট মারতে সদা তৎপর।

অর্থনৈতিক দিক থেকে ছাগু দুই প্রকারঃ
১। পেইড ছাগুঃ এরা টাকার বিনিময়ে ব্লগ লিখে এবং ফতোয়া জারি করে। অর্থনৈতিক দিক দিয়ে এরাই লাভবান হয়।
২। ফ্রি ছাগুঃ এদের কাজের জন্য কোন টাকা দেয়া হয় না। এদের ব্রেইন কমপ্লিটলি ওয়াশড। এদেরকেই কপি পেস্ট মার্কা ছাগু বলা হয়।

ছাগুদের কমন বৈশিষ্ট্যঃ
ছাগুরা ধর্ম ব্যবহার করে নিজেদের সুবিধামত, ছাগুদের মতে ধর্ম শুধু তাদের, এবং ধর্মের ব্যবহার কখন কোথায় করতে হবে এটা শুধু তারাই জানে।
ছাগলকে যদি পাশের বাসার বাগানের কাছে রাখা হয়, তাহলে সে সেই বাগানের লতাপাতা, ফলমূল খাবেই। ছাগুরাও একই রকম, ভালো হোক খারাপ হোক, সব কাজেই তারা ফতোয়া জারি করবেই।
ছাগুদের কাজ সহজ জিনিসকে বাকা করে উপস্থাপন করা। ভালো জিনিসকে বিভিন্ন মারপ্যাঁচ দিয়ে খারাপ বানিয়ে ফেলা, আবার খারাপ জিনিসকে বিভিন্ন মারপ্যাঁচ দিয়ে ভালো করে ফেলা।
খুনের মত জঘন্য কাজকে ছাগুরা অতি সহজেই পবিত্র কাজ বানিয়ে দেয়, আবার শত শত হত্যা, রেপের মত জঘন্য কাজের বিচার চাইতে আসা মানুষদের তারা পতিতা, গাঞ্জুটি বানিয়ে দেয়।

উপসংহারঃ
ছাগুরা আসলে ছাগলের নতুন সংস্করণ। এই প্রজাতিটাকে অবশ্যই সংরক্ষণ করা দরকার। তবে এদের কার্যকলাপ খুব একটা পাত্তা না দিলেও চলে। পাত্তা না দিয়ে বরং এদের কার্যকলাপ থেকে বিনোদন নেয়া যেতে পারে। কথায় আছে- “পাগলে কীনা বলে, ছাগলে কিনা খায় আর ছাগুতে কিনা লেখে।”
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×