"গান-বাজনা সম্পূর্ন ভাবে নজায়িয, হারাম ও নিষিদ্ধ। কেননা, গান দ্বারা অন্তরে নেফাক বৃদ্ধি পায়,যেমন- পানি দ্বারা ফসল বৃদ্ধি পায়।তাছাড়া অন্তরে যিনার চাহিদা সৃষ্টি হয় এবং মানুষ পিথগামী হয়।
(প্রমানঃ সুরা লোকমান ২# তাফসীর আহমদিয়্যাহ ৪০০ পৃঃ ইমদাদুল মুফতীন, তফসীর মাআরেফুল ক্বোরআন পৃঃ১০৫২, ১০০৩পৃঃ# দুররে মুখতার মাআশ শামী ৬:৩৪৯। ফাতা্ওয়ায়ে রাহমানিয়া ১ম খন্ড ১৬২পৃঃ)
আবু দাউদ ইবনে মাজা ও ইবনে হাব্বান বর্ণিত, হযরত আবু মালেক আশ আরীর র্ওেয়ায়েতে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহী ওয়সিাল্লাম বলেন,
”আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কতকের আর্কতি বিকৃত করে বানর ও শুকরে পরিনত করে দেবেন।” (তফসীর মাআরেফুল ক্বোরআন পৃঃ১০৫২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





