somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : রুম্পা

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসের ২৯ তারিখেই খবর এলো । বাবা আর পারছেন না । নিরুপায় মা ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন ! মামার কাছে আটবার হাত পেতেও হাজার খানেকের বেশি পাওয়া যায় নি । আমি বুঝে গেলাম । নিজের বোঝাটা এবার নিজের কাঁধেই তুলে নিতে হবে ।
চাকরি ? এই মুহূর্তে কোথায় পাব ? কার কাছে চাইব ? কে দিবে ? আমি বহুবার বহুজনের মুখ থেকে শুনেছি , ওসব ইদানিং লাইন লবিং ছাড়া হয়ই না । তার মানে আমার মত ভার্সিটিপড়ুয়া নিম্নমধ্যবিত্ত লাইন লবিংহীন ছাত্রের পক্ষে চাকরিটা এখন অনেকটা দুঃসাধ্যই ! তার চেয়ে সহজ, যে দু'কলম বিদ্যা শিখেছি তার জোরে একটা টিউশনি খুঁজে নেয়া । বেশি কাঠখড় পোড়াতে হল না । পেয়ে গেলাম টিউশনিটা । যা দিবে বলেছে , চলে যাবে কোনোমতে ।
প্রতিদিন সন্ধে ৭টায় বেরিয়ে পড়ি । রিক্সায় ২০ টাকা ভাড়া । সুতরাং হাঁটতেই হবে । হেঁটে হেঁটে আধঘণ্টা লাগে । ফিরতে ফিরতে রাত ৯ টা । ওয়াশরুমের আয়নায় নিজের ঘর্মাক্ত ক্লান্ত মুখের প্রতিচ্ছবি দেখে ভালোই লাগে । নিজের ঘামের টাকায় নিজের পেট চলছে ! তৃপ্তিটাই অন্যরকম ।

সেই শুরুর দিন থেকেই টিউশনিতে যেতে একটা মেয়েকে চোখে পড়ে । রাস্তাজুড়ে ভরাট অন্ধকার থাকলেও তাকে চিনতে আমার কষ্ট হয় না । নিতান্তই সাধাসিধে । পরনে ঢিলেঢালা জামা-পাজামা । মাথাটা ওড়নায় ঢাকা । এদিক-ওদিক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই । পথের দিকে চোখ নিচু করে হাঁটছে তো হাঁটছেই । সেও যে আমার মত অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সংগ্রামরত কেউ একজন, আমার বুঝে নিতে মোটেই কষ্ট হয় না ।
সেই সন্ধ্যায় ভয়ানক বৃষ্টি শুরু হল । আমি তখন মাঝপথে । সঙ্গে ছাতা নেই । দৌঁড়ে কোথাও গিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচব, সেই সম্ভবনাও নেই । সুতরাং ভিজতেই লাগলাম । ক্ষণকাল পর পর মেঘের গর্জন, বিদ্যুতের তীব্র ঝলকানি ! ঝলকানো বিদ্যুতের আলোয় হঠাৎ মেয়েটির মুখ চোখে পড়ল । এই প্রথম আমি ওর মুখ স্পষ্ট দেখতে পেলাম । ওর মাথায় ছাতা । আমি ওর সমান্তরালে পাশাপাশি হাঁটছি । বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে । মেয়েটি থমকে দাঁড়ায় । আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি চমকে উঠি ! একটা অচেনা ছেলেকে ডেকে নিশ্চয়ই ছাতার নীচে ঠাঁই দিবে না ! হঠাৎ যাত্রী ছাউনিটা আমার চোখে পড়ে । একদম ফাঁকা । আমি হুটহাট ঢুকে পড়ি । মেয়েটিও ।

'ইশ্‌ কী বিচ্ছিরি বিষ্টি ! হায় , হায় , আপনি তো একদম ভিজে গেলেন !' একটা আফসোসের স্বর ! বৃষ্টির তীব্র শব্দের ভিতরেও আমি স্পষ্ট শুনতে পেলাম । বিদ্যুতের ঝলকানিতে যখন আমার কাকভেজা দশা নজরে এল একটু মুখ চিপে মেয়েটি হাসছিলও বটে ।
আমি চুপ । কী বলা যায়, খুঁজে পাচ্ছিলাম না ।
'আমি রুম্পা ... ' । মেয়েটিই পরিচয়ের হাত আগে বাড়িয়ে দিল ।
আমি আমার পরিচয়টা না দিয়ে বলে উঠি,
' টিউশনিতে যাচ্ছেন নাকি ?'
প্রশ্ন দিয়েই শুরু করলাম । যদিও এর জবাব আমার জানা । তবুও আলপটা শুরু করা চাই ।
'হুম ।'
'আমিও ।'
তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ ।
হঠাৎ তীব্র আলোর বিস্ফোরণে আমাদের মুখ দুটি যেন সূর্যালোকিত দিনের মত জ্বলজ্বল করে উঠে । বজ্রের আলোতে আমি রুম্পাকে আরো স্পষ্ট দেখতে পেলাম ! এ তো প্রস্ফুটিত যুবতী নারীর মুখ । এ মুখে তো বিনামেঘেই বিদ্যুৎ খেলে যায় । কিন্তু তীব্র মেঘের গর্জনে মাটির সাথে সাথে যখন হৃৎপিণ্ডটাও থরথর কেঁপে উঠল তখন মেয়েটির বিদ্যুৎ-চমকানো মুখের দিকে তাকিয়ে আমার ভিতর একটা অসহায়ত্বের সুরই ধ্বনিত হতে থাকল । একেই কী বলে লড়াই, বেঁচে থাকার লড়াই ।
' কী বাবা ! এটা কী শুরু হইল আপনি ! আচ্ছা, আপনি আর কতটুকু যাবেন ?' বজ্রপাতের আকাশ-ফাটানো আওয়াজ শেষে কান থেকে হাত নামায় রুম্পা ।
'এইতো সামনেই । আপনি ?'
'আরো অনেকটা দূর । উফ্ রাত্রিবেলা মেয়েদের জন্য টিউশনি করাটা কী যে...' রুম্পা থেমে যায় ।
'তাতো বটেই । আপনার পরিবারে কে কে আছেন ?'
'বাবা, মা আর একটা ছোট ভাই । বাবা প্যারালাইজ্ড । ৬ বছর যাবৎ । ' কাতর কণ্ঠে বলে রুম্পা । বৃষ্টির জ্বালাতনে বিপন্ন মুখটা যেন আরো বিপন্ন হয়ে উঠল ।

বৃষ্টি থেমে গেছে ।
'এই যে চলুন । বেরিয়ে পড়া যাক ।' রুম্পা আমাকে তাড়া দেয় ।
আমরা দু'জন আবার সমান্তরালে পাশাপাশি হাঁটছি । বহুক্ষণ চুপচাপ ।
'এই তো চলে এলাম । পরে দেখা হবে ।' আমি থমকে দাঁড়াই ।
'ওকে বাই । আপনি ফিরবেন কখন ?'
' ৯ টার দিকে ।' 'অপেক্ষা করবেন একটু আমার জন্য । আধঘণ্টা ।
' 'হুম । ' বলেই আমি আমার গন্তব্যের মেইন গেটে পা বাড়াই ।
'আচ্ছা আপনার নাম-পরিচয়টা জানা হল না যে ।' আমি এক কদম না এগুতেই রুম্পা বলে উঠে ।
ফেরার সময় বলব, কেমন ?'
'ওকে আসি ।'

হ্যাঁ, 'আসি' । 'আসি' বলেই রুম্পা চলে গেল ! সেই যে গেল ! আজ অবধি রুম্পা ফেরত এল না ! আসবেও না কখনো ।

সেইরাতে আমি রুম্পার জন্য অপেক্ষা করব বলে কথা দিলেও, অপেক্ষা করে নি । পুনরায় বৃষ্টিতে ভিজে যাব বলে আশংকা করতে করতে আমি ওর কথা বেমালুম ভুলে গেছি ! পরের দিন সকালে নির্জন সুপারি বাগানে রুম্পার ছিন্নভিন্ন জামা-পাজমার কয়েক টুকরো পাওয়া যায় । রুম্পার আর বাকীসব কারা যেন পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিছে !
ওরা কারা ? ওরা কারা ? আমিও কি ওদের একজন ?



বিঃ দ্রঃ লেখাটি বেশ আগে ফেসবুকে পোস্ট করেছিলাম । সেখান থেকে সামন্য কিছু ঘষা-মাজা করে নিলাম ।

ফেসবুক লিংক
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×