
বইমেলা ২০১৮ আমার জীবনে অনেক অনেক স্পেশাল। কেননা এবার প্রথমবারের মতন প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম উপন্যাস অন্বেষা। প্রকাশনী : এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশন।
প্রচ্ছদ শিল্পী নবি হোসেন।
এই বছরটা ছিল আমার জীবনে ভয়ংকর রকম কষ্টের।
এই বছর আমাদের পরিবারে প্রথম বিচ্ছেদ আমার মেঝো বোনের মৃত্যু। সেই ঘটনার সূত্র ধরে বাবার স্ট্রোক, বাবা অবশ্য আগের থেকে সুস্থ। আপুর অকালে চলে যাওয়া মেনে নিতে এখনো কষ্ট হয়।
যদিও ফ্যামিলির সবার ছোট হওয়ায় খুব আদরের পরিবর্তে অবহেলায় বেড়ে ওঠা আমি পরিবারের সবার সাথে থেকেও অনেক দুরে সরে গিয়েছিলাম, আমার সম্পর্কে সোশ্যাল সাইটের মানুষ যা জানে আমার পরিবার তাও জানেনা। কোনদিন তারা আমার অসুস্থতা সমস্যা প্রয়োজন বিপদ কিছুই জানেনি, জানতে দেইনা, এসব কিছু করতাম অভিমান থেকে আর এখন করি আমার জন্য যেন চিন্তা না করে সে কারনে।
এই যে আমি লিখি, বের হওয়া বই এর সংখ্যা কিছুই জানেনা তারা। আমার ধারনা আমার সব কিছুই তাদের কাছে তুচ্ছ।
৮ মাস আগের কথা, মেঝ আপু প্রশ্ন করলেন তোর নাকি বই বের হয়েছে? প্রশ্ন শুনে অপ্রস্তুত আমি। কি বই উপন্যাস? বললাম আগামী বইমেলায় উপন্যাস লিখব আপু। সে বললো আমি যাবো তোর বই কিনতে। তার কথা শুনে ভেতরে ভেতরে কি যে খুশি হলাম বললাম আমি সংগে করে নিয়ে যাবোনে।
সেই মেলা বছর ঘুরে এলো কিন্তু আপু ফাঁকি দিয়ে হারিয়ে গেলো দূর অজানায়।।
সরি টু অল বইয়ের আপডেট লিখতে গিয়ে কিছুই লিখতে পারলাম না।
সবাই পাশে থাকবেন আশা করি।
জীবন অনেক ছোট আর এইটুকু জীবনে অনেক বিচ্ছেদ অনেক পাওয়া না পাওয়া অনেক আহাজারি আর কষ্ট সহ্য করতে হয়। তারপর ও জীবন সুন্দর।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




