somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পীড স্প্ল্যাশ ফটোগ্রাফি

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন একটি ফটোগ্রাফারের কাজ দেখে অবাক এবং মুগ্ধ হয়ে যাই। ছবিটিতে একটি বেলুন ধরে রেখে এবং সেটিকে ফুটো করার দরুন বেলুনটির খোসা সরে; রয়ে যায় শুধু জল একটি সম্পূর্ণ বেলুনের আকৃতি নিয়ে, নিঃসন্দেহে ছবিটি তুলতে যথেষ্ট চেষ্টা এবং শ্রম অথবা চ্যালেঞ্জ কাজ করেছে। এই ধরনের ফটোগ্রাফিকে বলা হয় হাই স্পীড ফটোগ্রাফ কিংবা ওয়াটার স্প্লাশ ফটোগ্রাফি।।



সেই ছবিটি।।

পরবর্তীতে আমি সেই ছবি তোলার চেষ্টা করতে গিয়ে উপলব্ধি করি কত ধানে কত চাল।।প্রথমেই বেলুনের ভেতর কিছুতেই পানি ভরে বেলুন ফুলাতে পারিনা, হয় না হয়ই না। আমার বোনের ছেলে এক সেকেন্ডে সেই সমস্যার সমাধান করে দিলো, বেলুন কলের মুখে আটকে দিয়ে নির্লিপ্ত চোখমুখ করে দাঁড়িয়ে রইলো, ১৫ সেকেন্ডে বেলুনের ভেতর পানি ভরে বিশাল হয়ে গেলো। মাঝে মাঝে আমি কি ভীষণ বোকা!!
স্পীড ফটোগ্রাফি এত কঠিন একটা ব্যাপার শাঁটার স্পীড যতই ফাস্ট করে নেয়া হোক না কিন্তু বেলুন ফুটো করার সাথে সাথে ন্যানো সেকেন্ডে পানি নীচে পড়ে যায়। কাজেই সেই ন্যানো সেকেন্ডের দৃশ্য তুলতে পারা বিশাল ভাগ্যের ব্যাপার ও।।

আমি প্র্যাকটিস ছাড়া কিংবা পূর্ব অভিজ্ঞতা ছাড়া তেমন একটা ভালো ছবি তুলতে পারিনি।
আমার তোলা ছবিগুলো।।







ক্যামেরার লেন্স সাবজেক্ট এর উপর ধরে রাখা রিয়েলি চ্যালেঞ্জের ব্যাপার। আমি ওয়ান আওয়ার ট্রাই করে ব্যর্থ হয়ে পড়ে চেষ্টা করবার আসায় ছেড়ে দিয়ে এক বড় ভাইকে নক করলাম যেন এসবের উপর করা তার কাজগুলো আমায় মেইল করে দেয় তার ওয়াটার স্প্লাশ এর উপর তোলা ছবিগুলো দুর্দান্ত।













বড় ভাই স্প্লাশ ছবি তুলতে যে ইকুপমেণ্ট ব্যবহার করেছেন।



















একটি হাই স্পীড স্প্লাশ ছবি অথবা বেলুনের ওয়াটার স্প্লাশ ছবি তুলতে আমার মতে যা যা প্রয়োজন।

১) প্রথমেই পরিশ্রম করার মনোবল লাগবে। স্পীড পিক তুলতে প্রচুর পরিশ্রম করতে হয় অন্তত আমার তাই মনে হয়েছে, এই শীতের দিনেও ঐ তিনটা শট নিতে গিয়ে আমি ঘেমে নেয়ে একাকার। বারোটা পানি ভর্তি বেলুন ফাটিয়ে আমি ঐ ছবি তিনটি তুলতে পেরেছি তাও সফল হয়নি একটা ছবি তো ঘোলাই হয়েছে। প্রথম বেলুনের স্প্লাশ ছবিটার মতন ছবি পেতে চাইলে বার বার চেষ্টা করতে হবে দশ বারটা বেলুন নয় একশটা বেলুন ফাটিয়ে চেষ্টা করার মন ধৈর্য ও এনার্জি থাকতে হবে।

২) একজন সাহায্যকারী অবশ্যই লাগবে, একার পক্ষে এত কিছু হ্যান্ডেল করা সত্যিই কঠিন হয়ে যাবে।

৩) একটি হাই স্পীড লেন্স। পানি পলকের মধ্যে নিঃশেষ হয়ে যায়, এই জন্য সেকেন্ডের মধ্যে সেই মুহূর্ত ধরে রাখার ক্যাপাসিটি থাকতে হবে।

৪) প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে, যেমন গ্লাস ঝুলিয়ে রাখার জন্য সুতা অথবা স্কচটেপ, পর্যাপ্ত আলো, বেলুন ফুটো করার জন্য পিন, পানি ভর্তি বেলুন আর্টের মত করে শক্ত হাতে ধরে রাখবার জন্য সাহায্যকারী। ক্যামেরা টাইমিং অথবা স্লো স্পীড দিয়ে পারফেক্ট ছবি পাওয়া কতটুকু সম্ভব জানা নেই।
সবশেষে--
৫) পর্যাপ্ত পরিমান প্র্যাকটিস করলেই ভালো একটি স্প্লাশ ফটোগ্রাফি করা সম্ভব।।

প্রয়োজনীয় লিংক

HIGH SPEED PHOTOGRAPHY TIPS

How to do High-Speed Photography – the Fundamentals

Tutorial: Learn How to Capture Splash High Speed Photography

সময় মত প্রয়োজনীয় নিজের তোলা ফটোগ্রাফি দিয়ে সাহায্য করার জন্য পোস্টটি ফয়সাল ভাইকে উৎসর্গ করা হল।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×