somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যপ্রাণী আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ বিদ্যা

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটি তুলেছেন ক্যাটরিনা ওকজেসিক-মিকোয়ালেক তার দুই বান্ধবী অ্যান্ডি-অ্যান এবং সাবরিনার সহযোগিতায়।।

বন্যপ্রাণী আলোকচিত্র বর্তমানে সব থেকে জনপ্রিয়। এই কাজ করে একজন ফটোগ্রাফার ব্যক্তিগত সন্তুষ্ট হবার পাশাপাশি খ্যাতি, অর্থ উপার্জন ও করতে পারেন। আমার দেখা বেশ কজন ফটোগ্রাফার করছেন ও। তবে প্রথমেই চট করে টাকাকে মাথায় রেখে ফটোগ্রাফি করলে সফল হওয়া সম্ভব নয়, সমস্ত ক্রিয়েটিভ কাজে সফল কিংবা অর্থ লাভের বাসনাকে মাথা থেকে দূরে সরিয়ে রেখে মন দিয়ে কাজটি ভালোবেসে করতে হয়।


বন্যপ্রাণী আলোকচিত্র করতে প্রথমেই অনেকেই ভেবে থাকেন এক্সপেন্সিভ লেন্স যেটা অন্তত ২০০ থেকে ৮০০ এম এম দুরের প্রাণীকে ক্যাপচার করতে সক্ষম। কিন্তু না, বন্যপ্রাণীর ফটোগ্রাফি করতে হলে যে কোন ক্যামেরা লেন্স এমনকি একটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও ভালো ক্রিয়েটিভ একটি ছবি তোলা সম্ভব, যদি আপনি শৈল্পিক মনের অধিকারী হয়ে থাকেন তবে আপনি বেস্ট ছবিটিই তুলবেন এটা আমার ব্যক্তিগত ধারণা।


বন্যপ্রাণী আলোকচিত্রের জন্য যা প্রয়োজন হয়:

১) প্রাণীদের আচার আচরণ এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জ্ঞান
২) যা দিয়ে ছবি তুলবেন সেটা ব্যবহার সম্পর্কে জ্ঞান
৩) সঠিক সেটিংস
৪) সঠিক এক্সপোজার
৫) আপনার অবস্থান
৬) (ধৈর্য, অধ্যবসায়, প্র্যাকটিস + প্যাশন)




ধৈর্য কাকে বলে ইনাকে দেখলে বুঝবেন, এই ফটোগ্রাফার প্রাণীটির ক্লোজ পোট্রেট তোলার জন্য বরফের ঘড় বানিয়ে তাতে অবস্থান নিয়েছেন।।




এছাড়া ভালো আলো একটি শৈল্পিক ছবি তুলতে সাহায্য করে থাকে, রোদ ঝলমলে দিনে দেখবেন শাঁটার টেঁপার সাথে সাথেই ভালো একটি ছবি লেন্স ক্যাপচার করে ফেলেছে। তবে বন্য প্রাণীর ছবি তুলতে গিয়ে অনেকেই অনেক রকম বিপদে পড়েন।
আমাদের বাড়ির বাউন্ডারির ভেতর একবার কীভাবে যেন একটি সাপ ঢুকে পড়েছিলো, সাপ দেখে সবাই আমাকে তুমুল উল্লাশে ডাকাডাকি করলো ছবি তুলবার জন্য পরবর্তীতে আমি সেটির চেহারা দেখে চিৎকার করে ফেরত চলে আসছিলাম এদের মতন।
ভাবছি এরা কি ভালুকের দৌড়ের সাথে শেষ মুহূর্ত নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছিলেন? ভালুকের দৌড়ের স্পীড বেশি ছিল নাকি এই বেহাল ফটোগ্রাফারদের??



পাখি উড়ে যাচ্ছে অথবা পাখি মাথার উপর বসছে অথবা পাখি ফুল কামড়ে ধরতে চাচ্ছে কিংবা মাছ কিংবা অন্য কিছু এই ধরনের ছবি সব থেকে জনপ্রিয় এবং এ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফি।

আমার পরিচিত এক গ্রুপের কথা বলেছিলাম যেখানে বেস্ট ফটোগ্রাফির জন্য এক লক্ষ্ টাকা পুরস্কার দেয়া হয়।পাখি ফুল কামড়ে ধরার চেষ্টায় আছেন এই ছবিগুলো আমি সব থেকে বেশি পুরস্কার পেতে দেখেছি।






এই তিনটি ছবি তিনজন ভিন্ন ভিন্ন ফটোগ্রাফারের তোলা ছবি। সেরা ছবি হিসেবে গ্রুপ থেকে প্রতিটি ছবির জন্য এক লক্ষ টাকা করে আয় করেছেন ফটোগ্রাফাররা।
সবশেষে অন্যের ছবি শেয়ার দিলাম সেই জন্য আফসোস নাই গ্রুপের এডমিন লিখে রাখছেন শেয়ারে তাদের সমস্যা নাই। বন্যপ্রাণী আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ বিদ্যা এই বিদ্যা থেকে আমি বঞ্চিত সময়ের অভাব এবং ঝিলে হাটে ঘাটে মাঠে রাতদিন একাকার করে ছেলেদের মতন চষে বেড়াতে পারিনা বলে। কিংবা এটাও হতে পারে নাচতে না জানলে উঠোন বাঁকা বলে।।
কিন্তু যাদের এই রকম সমস্যা নেই তারা কিন্তু বন্যপ্রাণীর ছবি তুলে অর্থ উপার্জন না হোক অন্তত জীবনে সুন্দর কিছু একটা করতে পারছেন এই satisfaction ই বা কম কী।।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×