তোমার কথার আঘাতে
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলতরঙ্গের মতন
হৃদয় ভর্তি রক্তের স্রোত।
তোমার কথার আঘাত;
এত বেশি বলবো না;
আমারই ধারন ক্ষমতার অভাব।
দোষ তো আমারই।
স্বীকার করছি;
দোষ করতে করতে দুই কাঁধে
পাপের পাহাড়।
অপমান অবজ্ঞার যে
একটু জায়গা হবে
সেইটুক ফাঁকফোকর
কোথায় পাই?
এই যে হৃদয়ের রক্তক্ষরণ;
কোন ঔষধ কি নাই?
মলম হলেও চলতো।
রাস্তাঘাটে;
ছোট ছোট মাইক হাতে হকারেরা
কত রকম রোগের
ঔষধের বেঁচাকেনা।
এই যে নিরাপদ সড়ক চাই'য়ের
টিনএইজ আন্দোলন;
সবার মতন;
আমিও অবাক হই।
অবাক হই;
দুই বেনিওয়ালা
স্কুল পড়ুয়ার গালি শুনে।
রিকশাওয়ালা কুত্তার বাচ্চা
ওর চোখে।
যে যা খুশি বলে; সহজেই,
কে কার হৃদপিণ্ড কাটে
কার হাতে লুকানো ব্লেড
কে বলতে পারে।
প্রিয়তম
বিংশ শতাব্দীর শুরু থেকে
আজ অবধি;
হৃদর কাঁটার প্রতিবাদে
অনশনে আছি।
এখন ক্লান্ত;
দুই চোখে অন্ধকার।
না, হৃদয়ের রক্তক্ষরণও থামছে না,
হাল ছেড়ে দিতে চাই।
তার থেকে বরং
কিছু স্ন্যাক্স দাও
অনশন করে লাভ নেই
বুঝে গেছি।
আপাতত
ইয়াকি প্রাউন স্পেশাল
উইথ ব্ল্যাক মাশরুম হলে চলবে।
উহু
একদম কথা বোলোনা
হাসাহাসি;
একদমই না।
জলতরঙ্গের মতন
আমার হৃদয় ভর্তি
রক্তের স্রোত কিন্তু।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন