
মানুষের ভিড়ে মানুষ লুকিয়ে থাকে
গাছের আড়ালে গাছ,
আকাশ লুকায় ছোট্ট নদীর বাঁকে
জলের গভীরে মাছ;
পাতার আড়ালে লুকায় বনের ফুল
ফুলের আড়ালে কাঁটা,
মেঘের আড়ালে চাঁদের হুলস্তুল
সাগরে জোয়ার ভাটা।
চোখের আড়ালে স্বপ্ন লুকিয়ে থাকে
তোমার আড়ালে আমি,
দিনের বক্ষে রাত্রিকে ধরে রাখে
এভাবে দিবসযামী।
অন্তরাল
- মহাদেব সাহা---অন্তমিত কালের গৌরব
ছবি তুলেছি নিকন ডি ফাইভ ওয়ান জিরো জিরো দিয়ে, প্রথম ছবিটিতে আমি নিজে। সুতরাং প্রথম ছবি বাদে বাকি সব আমার তোলা।
(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

সম্প্রতি বিয়ে করেছি, আজ বিয়ের ১৩ তম দিন। বর এর নাম শাহরিয়ার কবির
দোয়া করবেন। ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


