somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামিয়ার ৩টি (পড়তে ভাললাগবে না) কবিতা

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই জনম

আমি তো অত ভাবি না আর
কথায় কথায় কষ্ট নেই না মনে,
এখন তো রং চিনি
চেহারার
লাল নীল হালকা বেগুনী,
ভালো বলে যা কিছু আছে
তা আসলে অর্থের দখলে।

এখন তো সব জানি
জ্ঞান বিজ্ঞানের সূত্র মতে
নিঃস্বার্থ কিছু নাই আর
সব যাদুর ভেলকি।
সেই ভেলকি দিয়া
সমস্তই ক্ষমতা
তাদের
তামাম দুনিয়া।
এখন শক্ত হাতে
কলিজাটারে নিরাপদে
আকড়ে রাখাই
অনেক ব্যয়বহুল
সূর্যের তাপে ওটা পুড়তেছে রোজ।

শেষ আশ্রয় হলোনা

বাদশা আকবরের কাছে গেলাম,
বুক ভরা আশা নিয়ে
আমার দুঃখের কাহিনী শুনিয়ে
তার বিশাল রাজ্যের এক কোনায়
এক বিন্দু জলের সম
শেষ আশ্রয়ের ভরসা পেতে।।

সে তার রাজ্যের অযুত-নিযুত সুখের
রচনা শুনিয়ে আমাকে বিদায় দিল।।

নিরাপদ জীবন চাই

ঘরবাড়ি আর নাই আমার,
ঘরবাড়ির নামে যা আছে তা হলো যুদ্ধের ময়দান।
বাবারে বাবা এমন জীবন কে চায়!
আমি তো কোনদিন চাই নাই!
স্বজ্ঞানে অথবা অজ্ঞানে।

এইখানে এই একতরফা যুদ্ধে
শত্রু পক্ষ গিজগিজ
ময়দানে ময়দানে,
তাদের আছে ঢাল-তলোয়ার
যুদ্ধ কুঠার! বল্লম, খঞ্জর।

কারো কারো আছে অশ্বসজ্জাবিশিষ্ট
দৃষ্টিনন্দন ঘোড়া।
সোনার লেস দিয়ে;
সবুজ ইংলিশ ব্রড কাপড়ের পোশাক পড়িয়ে;
কারুকার্যখচিত বেল্ট দিয়ে;
মহিষের চামড়ার স্বর্ণমণ্ডিত গম্বুজ আর
বিষাক্ত তরবারি আর ইংলিশ পিস্তল,
সেজেগুজে তারে নিয়ে দাঁড়িয়ে;
আক্রমণ তাদের শিরায় শিরায়।

আমার ডানে বামে
কোটি কোটি তীরন্দাজ তৈরি
দিন রাত কখন একটা ভুল করি,
সাথে সাথে মৃত্যুদন্ড।

তারপরও বেশিদিন বাঁচবার
আশা লালন করি মনে।
না, কাউকে সে কথা্ বলিনি,
জানতে পারলে
ক্ষেপনাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে আমায়।

অযুত নিযুত কোটি মাইলের বিস্তীর্ণ পরিখা;
আর কয়েকশো ফুট উচ্চতার দুর্গ সমেত
রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন দেখি আজকাল,
যুদ্ধের ময়দান আর কত ভাল লাগে।


সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×