
গত কয়দিনে শৈত্যপ্রবাহ এইরকম যে বাইরে বের হবার সাথে সাথে ও বাবাগো মাগো বলে তীর বেগে দৌড় দিয়ে ঘরে ঢুকে কম্বলের ভেতর ঢুকে পড়ার মতন হয়; যেমন ঠান্ডা তেমন কুয়াশা, শীতের এই তীব্রতার সাথে সাথে কোভিডের এক্টিভিটি বেড়ে গিয়েছে, আমাদের কাছেই মৃত্যু বীমা এসেছে এই কয়েক দিনের মধ্যে ৬টা, আক্রান্ত বেড়ে আছে আগের মতন।
ভালো মন্দ যাই হোক প্রতিবেশী দেশ ভারত থেকে করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে এবং সেগুলো ঠিকঠাক ভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। কোভিডের টীকা গ্রহনের জন্যে নিমন্ধনের সিস্টেম পত্রিকায় পত্রিকায়।
আপনি নিমন্ধন করেছেন কি? নিমন্ধন করলেই যে আগেভাগে টীকা পাবেন ব্যাপার তা নয় অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। এর মধ্যে ১. সরকারি স্বাস্থ্যকর্মী, ২. বেসরকারি স্বাস্থ্যকর্মী, ৩. বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, ৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৫. প্রতিরক্ষাকাজে নিয়োজিত বাহিনীর সদস্য, ৬. রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কর্মকর্তা, ৭. নির্বাচিত জনপ্রতিনিধি, ৮. গণমাধ্যমকর্মী, ৯. সিটি করপোরেশন ও পৌরসভার কর্মী, ১০. ধর্মীয় প্রতিনিধি, ১১. মরদেহ সৎকারকাজে নিয়োজিত ব্যক্তি, ১২. জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, ১৩. নৌ-রেল-বিমানবন্দরে কর্মরত ব্যক্তি, ১৪. মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি কার্যালয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং ১৫. ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী। তথ্য: প্রথম আলো
এই অগ্রাধিকার জাতির ভেতর যদি আপনি না পড়েন তবে টিকা নিতে চাইলে না ও পেতে পারেন, আপনার অসুখ আছে; আপনার বয়স কম; আপনি বৃদ্ধ; আপনি শারীরিক ভাবে ফিট না ইত্যাদি আরো নানান শর্তে অথবা পেলেও দেড়িতে;্ অপেক্ষা করতে হবে। না নিতে চাইলে কেউ সাধবে বলে মনে হয় না। অতএব মোনালিসার মতন হাসি হাসি মুখ করে সুযোগ থাকলে টিকা নিয়ে নেন যার যার জীবন বাঁচান।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


