
ছবি: নেট
মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও কিছু মানুষ মুখ না দেখে বুঝতে পারে কখনো কখনো অপরের মনের বেদনা।
সাহস করে বলেই ফেলে
-মাগো এত মন খারাপ করতেছেন আপনি আর আমি আপনের জন্য নাস্তা না খাইয়া দাঁড়িয়ে আছি।
-আমাকে যেইখানে নামিয়ে দেবেন সেইখানে খাবার জন্য আপনার উপযুক্ত জায়গা নাই? মাথা নাড়তে নাড়তে বলে -আছে,
সে চলতে থাকে দ্রুত বেগে তারে বলে দেয়া হয়নাই আজ আমার দেরি হয়ে গেছে তবু বুঝে যায়, লেখাপড়া না জানা ঘড়ির সময় বুঝতে না জানা লোক সে।
সে আমার অঘোষিত খেয়াল রাখা অজানা মানুষ। আমাকে অফিস বাস পর্যন্ত পৌঁছে দেয়া রোজ সকালে তার দায়িত্ব মনে মনে ধরে নিয়েছে।
চলতে চলতে মানুষের ব্যস্ততা মনে করিয়ে দেয় নিজের কাজের কথা, অথচ নিজের বলে কিছু নাই এই জগতে,ছোট্ট পাখিগুলার মতন এই আছে এই নাই ধরনের আসা যাওয়া জীবনের।
পথে ছোট একটা কবরস্থান পার হই, তারা আজ যেখানে আছেন আমরা কাল সেখানে থাকবো। এত দম্ভ আর অহংকার যে দেখাই কবরবাসীরা কি তার থেকে কম ছিল!! তারা এর থেকে বেশি চেহারা ও সম্পদের মালিক থাকা সত্ত্বেও এখন তারা ঐ মাটির নীচে। কথা গুলো লেখা কবরস্থানের দেয়ালে দেয়ালে।
আমি ভাবি কবরস্থানের পজিশন ভালো চারদিকে মার্কেট হই চই এর মাঝে তাদের নিশ্চয়ই একা একা লাগেনা আমার মতন অথবা লেগে থাকতে পারে; দুনিয়ার সাথে মাটির যে দেয়ালের দূরত্ব সেই দূরত্ব কয়েকশো মাইলের কম কি।
আমি আজ যেখানে আছি কাল এইখানে থাকবো না তোমরা থাকবে তোমাদের অসহ্য করবার জন্য নতুন কেহ আসবে।
ভাবতে ভাবতে মায়ের মুখ স্মরণ হয় । পৃথিবীতে ঐ একটাই শান্তির জায়গা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


