somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা জীবন

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: এইমাত্র তুললাম

সে অত্যন্ত শঙ্কিত ভীতু কিছুটা ঘোরের ভেতর তখনো, অল্প কয়দিনে ওজন পাঁচ কেজি লুজ হয়েছে, বয়স ষাট ছুঁই ছুঁই, আমার দিকে তাকিয়ে বললেন আর বোলোনা ইতি ভেতরে কি গেঞ্জাম হুড়োহুড়ি চিল্লাচিল্লি, আমি যে রোগী একটা, সেদিকে ওদের খেয়ালই নেই, হাসছে , গান গাইছে , কথা বলছে, 
আমি বললাম ভেতরে কারা ডাক্তারেরা?
নাআআআআআ, ওরা ওরা, ঐ যে থাকেনা ওয়ার্ড বয় ক্লিনার নার্স এইসব, ওরা অনেক, আর হইচই চিৎকার, আমি তো একমনে আয়াতুল কুরছি পড়ছি ওদের জ্বালায় পড়তেও পারছিনা শুরুতেই গোলমাল পাকিয়ে যাচ্ছিলো বলবো আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলতেছি আল্লাহুমা ছাল্লে আলা মোহাম্মাদ, ওরা এত কথা বলে, তখনো ডাক্তার আসেনি। 
আমি তো ভয়ে আধমরা একবার ভাবলাম একটা ধমক দিয়ে বলি থামো এতো জোরে কথা বলছ কেন? এত নয়েজ করছ যে তোমাদের এখানে তো থাকতেই পারছি না ইচ্ছে করছে এখান থেকে উঠে চলে যাই।

আগ্রহ নিয়ে উনাকে বললাম বলছিলেন? উনি মুখ বেজার করে বললেন, নাআআআআআ কি করে বলবো আমি তো হাতটাই উঁচু করতে পারছিলাম না কি একটা ইঞ্জেকশন দিয়েছিল মনে হচ্ছিল সারা শরীর অবশ, আর মরা মানুষের মতন দুই টুকরা সাদা কাপড় গায়ের উপর, নীচে এক টুকরা উপড়ে এক টুকরা।তখন কেমন লাগে বলতো?
কি ইকজেকশন দিয়েছিল অ্যানেসথেসিয়া ? 
হবে হয়তো এরকম কোন কিছু আবার নাও হতে পারে কারণ আবার আমাকে একটা রুমে ঢুকিয়েছিল কেমন বেল্ট বেল্ট চারদিকে ওটায় ঢোকার পর আর কিছু মনে নেই হতে পারো ওটা একটা অ্যানেসথেসিয়া রুম। 
সে আরও জানালো যে তার পায়ের রগ কেটে নিয়ে ওটা বুকে লাগিয়ে দিয়েছে।
আমি বললাম রগ কেটে ফেলেছে! তাহলে আপনি হাঁটবেন কীভাবে, পঞ্চাশোর্ধ্ব তার অতি রূপবতী ওয়াইফ বললেন যে মানুষের পা এ দুইটা রগ আল্লাহ্‌ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যেন জরুরী প্রয়োজনে কেটে নিয়ে শরীরের কোনখানে লাগানোর দরকার পড়লে কেটে নিতে পারে। 
উনি আমার অফিসের জী এম, সে তার জীবনের সবথেকে আতঙ্কগ্রস্ত একটি সময়ের বর্ণনা দিচ্ছিলেন ওপেন হার্ট সার্জারি অপারেশন এবং সে অত্যন্ত ভীতু মানুষ ।

উনার কথা শুনতে শুনতে মাথায় এলো যে এভাবে একটা মৃত মানুষ যদি আবার জীবিত হন এবং তার আত্মীয় স্বজনদের কাছে ফিরে এসে সবাইকে তার দুর্বিষহ সেই মৃত্যুর ঘটনা বর্ণনা করতে পারতেন!
কিভাবে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? তখন তার কি অনুভূতি হয়েছিলো? যখন তাকে খাটিয়ায় শুইয়ে অন্যান্যরা জানাজা পড়ছিলেন কিংবা তাকে কবরের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন? কীভাবে তাকে কবর দেয়া হয়েছে ?কবর দেওয়ার পর তার কেমন লেগেছিল? যখন তার পেট ফুলে উঠেছিল যখন তার শরীরের মাংস পচা শুরু করল? পেটের নাড়িভুঁড়ি পচে যখন নাক মুখ দিয়ে বেরিয়ে আসছিলো তখন তার কেমন ভয়ংকর লেগেছিল সময়টা? কবরের একেকটি অন্ধকার রাত কতটা ভয়াবহ ছিল তাদের।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×