somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটা ব্যক্তিগত সমুদ্র থাকলে ভালো হতো

২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।

আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা বিশালতা,
আমাদের মাঝে বোঝাপড়ার অভাব।

একটা ঢেউ ধীরে ধীরে এসে
আমার পায়ের আঙুল ছুঁয়ে গেলো।
একটা ঠান্ডা অনুভূতি,
ঠিক যেন পুরান কথা মনে পড়ে
আর সাথে সাথে আবার ভুলে যাই।

একটা নৌকা দুরে যাইতেছে,
একটা জাহাজ পানির উপর থেমে আছে,
আমি ভাবছি,
বালির উপর আমার পায়ের ছাপ ছিলো,
কিন্তু এখন নাই।
সমুদ্র সব মুছে দেয়,
আমার স্মৃতির মতো,
আমার প্রশ্নগুলার মতো।
এত ঢেউ,
কিন্তু আমার ভাঙা মন ঠিক করতে পারে না।

আমি দাঁড়াইলাম,
জল একটু উষ্ণ,
কিন্তু কিছুদূর গিয়ে ঠান্ডা হয়ে গেলো,
ঠিক তোমার পুরাতন কথা দিয়া বানানো
সেই পুরোনো না রাখা কথার মতো।

কয়েকজন মাছ ধরে ফিরতেছে,
কেউ নারকেল গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে,
কেউ বালুর উপর নাম লিখতেছে,
আমিও লিখছিলাম, মনে আছে?
সেই নাম ঢেউ মুছিয়ে দিয়েছে,
ঠিক যেমন তুমি মুছে দিয়েছিলা
আমারে তোমার গল্প থেকে।

তারপর?
তারপর আমি হেঁটে আসতে থাকলাম,
পায়ের ছাপ রইলো কিছুক্ষণ,
তারপর সেগুলাও মুছে গেলো।
আমার রাখবার কিছু নাই,
আমার ভুলবারও কিছু নাই।

সমুদ্রের কাছে
আমি আর কিছু মনে করতে পারি না।
ঢেউ আসে, ঢেউ যায়,
বালুর উপর আমার নাম লিখি,
আরেকটা ঢেউ এসে সেই নাম মুছে দ্যায়।
আমি আবার লিখি,
আবার ঢেউ আসে,
আমি হাল ছেড়ে দেই।

সমুদ্রের বাতাসে মুখ বদলে যায় মানুষের।
তবু মনে হয়, এই লোকটারে আমি আগে দেখেছি,
সমুদ্রের এই রঙটারে আমি আগে দেখেছি,
কিন্তু কই? কবে?
আমি মনে করতে পারি না।

দূরে এক জেলে ট্রলারে আলো জ্বালতেছে,
কেউ একজন সমুদ্রে পা দিয়া দৌড় দিতেছে,
কেউ হাত ধরে টানতেছে পিছনে,
বালুর উপর ছেড়ে আসা স্যান্ডেল
ঢেউয়ে ডুবে যায়।

আমি বালুতে বসে থাকি,
বাতাস বইতে থাকে,
সমুদ্রের গর্জনের ভিতর
সমুদ্রের বাতাসের ভিতর
আমি বসেই থাকি,
কিসের অপেক্ষা করতেছি,
আমি জানি না।

বৃষ্টি নামবে কিনা
সমুদ্রের জলে ভেজা হাতের রেখা
কখনো কি শুকাবে?
কে জানে!

আমি ঢেউয়ের শব্দের ভিতরে বসে থাকি,
আমি চোখ বন্ধ করি,
আমি ভাবি,
সমুদ্রের ভিতরে আমি হারিয়ে গেলে কেমন লাগবে?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৭
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×