somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল না কোচিং

০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের হাল দেখে আর না লিখে পারলাম না |এতদিন জানতাম শিক্ষক মানুষ গড়ার কারিগর |আমি নিজেই তা বিশ্বাস করি কিন্ত এখন এমন অবস্থা যে কিছু শিক্ষক সম্পর্কে আমি ভিন্নমত পোষন করি । আগে আমরা যখন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পড়েছি তখন শিক্ষকেরা পাঠ্যবইয়ের সব অধ্যায়গুলো সুন্দরভাবে পড়িয়ে শেষ করতেন । সব শিক্ষক যে এক রকম তা আমি বলছি না | তিন চার বছর আগে শুনেছিলাম সরকার নাকি ঘোষনা দিয়েছিলেন কোন স্কুল কলেজের শিক্ষকেরা প্রাইভেট বা কোচিং করাতে পারবেননা । সরকারের এই ঘোষনা কোন কাজে আসেবি বরং আমার মনে হয় তা আরও বেড়েছে | আমি নিজেও একজন ছাত্র | আমি দেখেছি এখন শিক্ষকেরা নিজেরা উল্টো কোচিং খুলে বসেছেন |এমন অনেক শিক্ষক আছেন যাদের নিজেদের আলাদা কোচিং সেন্টার রয়ছে | এসব শিক্ষকেরা তো ক্লাসে পড়ানই না বরং তা রেখে দেন প্রাইভেট বা কোচিং সেন্টারের জন্য |শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে বা কোচিং না করলে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় | কোন কোন ছাত্র বা ছাত্রী তাদের বাসায় টিউটর রেখে পড়াশুনা করে | সেক্ষেত্রে তাদের শুনতে হয় বিভিন্ন মতামত | যেমনঃ বাসার টিউটর ভাল না,বাসায় টিউটরের কাছে পড়লে তাদের রেজাল্ট ভাল হবে না বরং কোচিং এ গেলে রেজাল্ট ভাল করা সম্ভব | এমন আরও বিভিন্ন ধরনের মতামত | আর যারা কোথাও প্রাইভেট বা কোচিং করে না বা করার সামর্থ্য নেই তারা পড়ে আরও বিপাকে | কেননা শিক্ষকেরা অর্ধেক পড়া রেখে দেন প্রাইভেট বা কোচিং সেন্টারের জন্য |যারা বাসায় টিউটরের কাছে পড়ে তারা এটা শেষ করতে পারলেও যারা একেবারে দিনমজুর ঘরের সন্তান,যেখানে প্রাইভেট বা কোচিং তো দূরের কথা,তাদের পেটের খাবার নিয়ে পড়ে টানাটানি | তাদের জন্য এই পড়াটা হয়ে দাঁড়ায় মহা সমস্যা| যারা আমার এই লেখাটি পড়েছেন তারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেনে এটা আমাদের জন্য কত বড় একটা সমস্যা| আপনারা হয়তো কোন না কোন সন্তানের বাবা অথবা ভাই বা বোন| তাই যদি বিষয়টি নিয়ে একটু ভাবেন তাহলে দেখবেন এটা আপনার সন্তানের বা আপনার ভাই বা আপনার বোনের জন্য কত ক্ষতিকর একটা দিক| এভাবে যদি চলতে থাকে তবে দেখা যাবে ছাত্রছাত্রীরা সব স্কুল কলেজ বাদ দিয়ে প্রাইভেট বা কোচিংমুখী হয়ে পড়ছে| কয়েকবছর পর দেখা যাবে স্কুল বা কলেজ তাদের কাছে অপরিচিত একটা শব্দ| আমি বলব সরকার যদি এমন কোন পদক্ষেপ নেন যে, কোন শিক্ষক প্রাইভেট বা কোন কোচিং করাতে পারবেন না এবং এরকম কিছু চোখে পড়ে তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে হয়তো কিছুটা হলেও এ ধরনের ব্যবসা রোধ করা সম্ভব| আমি সরকারের উপর মহলের নীতিনির্ধারকের কাছে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি |
সমীর ঘোষ
E-mail : [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×