somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানিম মাহবীর ফাহাদ
আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

শপিংমলে পলায়মান বাংলার সংস্কৃতি, জাতি আজ ঝুলন্ত পরগাছা

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে কতোটা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার সেটা আমাদের দেশের শপিংমলগুলোতে ঘুরলেই বুঝা যায়। ভারতীয় সিরিয়ালগুলোর চরিত্র এখন শপিংমলগুলোর অলিতে গলিতে ঘুরে বেড়ায়। গত কয়েক বছরে ভারতে সিরিয়ালগুলোতে নায়িকাদের নাম কিংবা তাদের গায়ের পোশাক অনুসারে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো সরগরম হয়ে গেছে। আর আশ্চর্য হলেও সত্য সেই আমদানী করা ফ্যাশনে নিজেদের হালনাগাদ করতে না পারলে অকাতরে প্রাণ দিয়ে দিচ্ছে আমাদের দেশের মেয়েরা কিংবা গৃহবধুরা। গত বছরেও পত্রিকার সংবাদে এসেছিলো ‌‘পাখি ড্রেস’ কিনে না দেওয়ায় গ্রহবধুর হাতে স্বামী খুন। বছর ঘুরতে না ঘরতেই আজকের পত্রিকায় দেখলাম কিরণমালা ড্রেস না কিনতে পেরে কিশোরীর আত্বহত্যা। এসব ঠেকাতে যে বাবা-মা কিংবা বাধ্য স্বামী তাদের সন্তান কিংবা বউকে হাসিমুখে পাখি ড্রেস, কিরণমালা কিংবা সানি লিয়ন ড্রেস কিনে দিচ্ছে তারা কি জানে যে ঐ সমস্ত ড্রেস উক্ত তারকাদের সাথে মানানসই হলেও আমাদের সাংস্কৃতির সাথে কতোটা সামঞ্জস্যপূর্ণ? আজ এসবের বিরুদ্ধে বলার মতো কোন সুযোগ খুঁজে পাওয়া যায় না। আমার বোন, মেয়ে, বউ কিংবা শালীকা নেই বলেই আজ হয়তো এতো আনন্দে মনের কথাগুলো বলতে পারছি। কিন্তু ‌আজ যদি আমার বোন, মেয়ে, বউ কিংবা শালীকা থাকতো তাহলে এই পোস্ট করার পরেই তাদের মেজাজ ঠান্ডা করার জন্য ফায়ার সার্ভিসে কল দিতে হতো।

একটি জাতির নিজস্ব সাংস্কৃতি তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আমরা সে সম্পদ হারিয়ে আজ পরগাছার মতো ভারতের সংস্কৃতিতে নির্ভরশীল হয়ে যাচ্ছি। যদিও বলা হয়ে থাকে, আমরা যা তাই আমাদের সাংস্কৃতি। কিন্তু আজকাল বলতে হয়, ভারতের সিরিয়াল যা তাই আমাদের সংস্কৃতি। তবে ভারতীয় সিরিয়ালগুলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে শুধু আমাদের নিজেদের দেশের কিছু মানুষদের জন্য। কিছুদিন আগে কোন এক চিত্র নায়িকার ইন্টারভিউ দেখলাম। সেখানে তার প্রিয় খাবার শুটকি মাছ আর আলু ভর্তা হলেও প্রিয় নায়ক সালমান খান কিংবা আমির খান, প্রিয় ছবি কুছ কুছ হুতা হায়! আর অবসরে তারা হিন্দি সিরিয়াল দেখে সময় কাটায়। আমরা যাদের দেখলে অনুপ্রাণিত হবো তারায় যদি এমন অবস্থায় থাকে তাহলে আমরা যাবো কোথায়? কোন হোটেলে খেতে যাবার পরে যদি শুনা যায় যে, সেই হোটেল এর মালিক পাশের হোটেলে খেতে গেছে তাহলে সেখানে খাবার জন্য আগ্রহী খাদক কয়জন থাকবে সেটা আপনারাই হিসাব করে বলুন.....
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×