একটি নারীবাদী কবিতা !
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাতে আমি জ্বলে উঠেছি
অন্তরে গেছি বয়ে
আমাতে আমি বিস্ফোরিত
কোটি স্ফুলিঙ্গ লয়ে
আমাতে আমি হইয়া বিলীন
পুনর্জন্মি আবার
গহীন দরিয়া আমারই মাঝে
আমিই নীলাম্বর
সহস্র বছরের কামনার স্রোত
আমার লহুতে বয়
আমি প্রলোভন, আমি অমানিশা
তিলে তিলে করি ক্ষয়
সর্গের হুর অপ্সরা আমি
মর্তে হেলেন লাইলি
চোখে চেয়ে সব পাথর হয়েছে
পদতলে শত বলী
আমার আগুনে আত্মাহুতি দেয়
লাখো পতঙ্গদল
আমিই মুষ্টি বজ্রকন্ঠ
আমি শক্তি আমি বল
করুণার জলবতী ধারা আমি
বিলাই মমতা পৃথিবীর ঘাটে পথে
সভ্যতা গড়ে, জেগে ওঠে প্রাণ
বলীয়ান শপথে
কে বলে আমায় নিরীহ অবলা
দুর্বল অসার
অজেয় অতল অভেদ্য আমি,
আমি শুধুই আমার!"

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন