দুঃখবিন্দু
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেত্রপ্ললব থেকে হৃদয় অতল
তোমার গভীর জুড়ে
জলধির জল
তোমার বেদনাভরা নীল শতদল
পল্লবে বিস্মিত কষ্ট
করে টলমল
তোমার যত ম্লান হাসি
মৌন নীরব কথা
দমকা হাওয়ায় মিশেছে যত
দীর্ঘশ্বাসের ব্যথা
পেয়ে হারানো আর চেয়ে না পাওয়ার
আছে কত দুঃখবিন্দু
হৃদভেদী অবহেলা
যন্ত্রণার শর
সেসব বিষাদ জমে ধরিত্রীর পর
ঘৃণায় পুঞ্জীভূত কৃষ্ণাম্বর
মেঘদল অক্ষম নিতে গুরুভার
ফোঁটা ফোঁটা অশ্রুকণা
সুখের ব্যাথার
নামুক মৃত্তিকায়
তোমার কষ্টের ধারা
নিঃস্ব হোক অন্তর তব
আমি ভিজে হই সারা
তোমার লালিত ব্যথাবিন্দুর
যত অনাসৃষ্টি সৃষ্টি
আজ বুকের জমিনে ঝরুক
শুদ্ধতম বৃষ্টি !
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুন
কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন