somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াশিংটন পোস্টে খালেদা জিয়ার লেখা বিষয়ক আলোচনায় ঈশ্বর ও নারদ

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারদ হো হো করে হাসতে হাসতে ঈশ্বরের দরবারে ঢুঁকলেন। তার হাতে একটি প্রিন্টেড কাগজ। ঈশ্বর রবীন্দ্রসঙ্গীতের ভলিউম কমিয়ে ভুরু কুঁচকে তাকালেন। নারদ হাসি থামিয়ে হাতের কাগজটিকে ঈশ্বরের দিকে বাড়িয়ে বললেন- মহামান্য ঈশ্বর, নিন পড়ুন।

ঈশ্বর কাগজটি নিয়ে পড়া শুরু করলেন- "ZIA: The thank...thank...thankless role in saving democracy in Bangladesh." কোনরকমে শিরোণামটি পড়ে বিরক্তিসহকারে নারদের দিকে তাকালেন। "নারদ, অভিধান আনো।"

নারদঃ থাক, ঈশ্বর। স্বর্গের অভিধান এত বড়ো যে তা বহন করার যোগ্যতা কেবল জাম্বুমানই রাখে। ব্যাটাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া মুশকিল হবে। বাকিটা আর পড়তে হবে না। স্বর্গে দাঁতের চিকিৎসক নেই, এই বুড়ো বয়সে......

ঈশ্বর তবুও চোখ বুলাতে লাগলেন। মাঝে মাঝেই তিনি ভুরু কুঁচকাচ্ছিলেন। নারদ ঈশ্বরের দিকে তাকিয়ে একটু একটু হাসছিল। পড়ার মাঝখানে থেমে ঈশ্বর বললেন- মর্ত্যের মানুষরা লিখতে গিয়ে এত্ত কঠিন ভাষা ব্যবহার করে! কে লিখেছে এসব?

নারদঃ লেখার শেষে তার পরিচয় দেয়া আছে, মহামান্য ঈশ্বর।

ঈশ্বর পড়লেন- Begum Khaleda Zia is former prime minister of Bangladesh and current leader of the opposition. ঈশ্বর আবার ভুরু কুঁচকালেন- নারদ, এই মহিলাকে তো আমি চিনি। কিছুদিন আগে সং-সদ টিভিতে তাকে বক্তৃতা দিতে দেখেছিলাম। এই লেখাটি সম্পর্কেই তিনি কথা বলছিলেন, এবং তিনি অস্বীকার করেছিলেন যে তিনি এটা লেখেননি। তা এই মহিলার শিক্ষাগত যোগ্যতা কী?

নারদঃ মহামান্য, উনি ম্যাট্রিক ফেল। ম্যাট্রিকে মোট তিন বিষয়ে পাশ করেছিলেন, যার মধ্যে সর্বোচ্চ মার্কস উর্দুতে।

ঈশ্বরঃ মাই গুডনেস! তিনি এরকম লিখলেন কী করে? তিনি ঠিকই বলেছেন তিনি এটা লেখেননি। কারণ উর্দুতে সর্বোচ্চ মার্কস পাওয়া একজন ম্যাট্রিক ফেল মানুষ এটা কিছুতেই লিখতে পারেন না।

নারদঃ মহামান্য, আপনি বাঙালির প্রতিভার কথা ভুলে গেলেন? আপনার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো? আপনার অন্যতম প্রিয় কবি নজরুলের কথাও ভুলে গেলেন?

রবীন্দ্রনাথের কথা উঠতেই ঈশ্বর আবার অন্যমনষ্ক হয়ে গেলেন। যেন শ্রদ্ধায় নত হয়ে গেলেন বাঙালির প্রতিভার কাছে। নারদকে বললেন- নারদ, তুমি এখন যাও। আমি গান শুনব, কেবলই গান শুনব। আজ এই বৃষ্টিমুখর দিনে আমি কেবলই রবির গান শুনব। নারদের প্রস্থান। ঈশ্বর ভলিউম বাড়িয়ে দিলেন। সেখানে বাজছে- ''আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে/ সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে........."
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×