somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম বিশেষজ্ঞ:আগেতো জানুন

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং লক্ষ করছি যে কেউ জানুক আর না জানুক ইসলামকে নিয়ে লিখে ফেলছে আলোচনা, সমালোচনা যা খুশি তাই।তাদের অনেকেই আছেন যারা কুরআন শুদ্ধ ভাবে পড়তেই পারেন না,অর্থ দূরে থাক।অনেকে হয়ত নবম শ্রেনীর 'ইসলাম শিক্ষা ' বইয়ের দ্বারা ইসলাম শিক্ষার ইতি টেনেছেন।তাদের লেখা পড়লে মনেই হবে যে কত বিজ্ঞদের লেখা পড়ছি যেন।তারা যখন লেখেন তখন নিজের ভেতর "আমি সবার থেকে বেশি জানি " এই ধারনা রাখেন তা বলবার অপেক্ষা রাখে না।কারন একমাত্র যার পরিপূর্ন জ্ঞান নাই সেই এমন ধারনা রাখতে পারে,এটা মূর্খদের স্বভাব।আর যারা সত্যিকারের জ্ঞানী তারা নিজের ভেতর "মনে হয় আমি এই বিষয়টা জানি না দেখি কুর-আন হাদিসে কি বলা আছে..." এমন করে ভাবেন।তো ভাই আমি নবম শ্রেনীর 'ইসলাম শিক্ষা ' বইয়ের দ্বারা ইসলাম শিক্ষা শেষ করেছি তাই বলে ইসলাম নিয়ে কথা বলতে পারব না ? লিখতে পারব না ?
-অবশ্যই পারবেন।সবার আগে আরবি শিখুন।কুরআন পড়া শিখুন।তরজমা সহকারে পড়ুন।একটা তাফসির কিনে পড়ুন।হাদিসের একটা বই কিনুন-পড়ুন বুঝুন।বিভিন্ন আলেমদের লেখা পড়ুন।জানুন যতটা পারা যায়।এটা শুধু লেখালেখির ভিত্তি স্থাপন করার জন্যই নয় এটা আল্লাহ তায়ালার হুকুম। জিবন পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান যেমন:-নামাজ,রোজা,হজ্জ্ব,যাকাত,পর্দা, বিবাহ,জমি জমা সংক্রান্ত,বিচার ব্যাবস্থা, ইত্যাদি সমন্ধে নূন্যতম জ্ঞান রাখা ফরজ।
তারপর উদ্দেশ্য ঠিক করুন :- আপনি যে ইসলাম সম্পর্কে লিখতে চান বলতে চান এর উদ্দেশ্য কি ? এখনকার দিনের লেখকদের অনেককেই দেখলে তাদের লেখালেখির উদ্দেশ্যই বোঝা যায় না।ইসলাম নিয়ে লেখালেখির উদ্দেশ্য একমাত্র এটাই হওয়া উচিত যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন "বাল্লিগু আন্নি অলাও আয়াহ" অর্থ:-তোমরা আমার থেকে একটি মাত্র আয়াত হলেও পৌছে দাও "।আবার অনেকেই আছেন যাদের রগ অল্পতেই চটে যায়,অল্প কিছুতেই খেই হারিয়ে ফেলেন। তারা জানেন যে প্রতিপক্ষ যা বলছে তা চরম অসত্য এবং বানোয়াট কিন্তু নিজের অজ্ঞতা বশত, তারা গালি গালাজ ছাড়া প্রমান সহ প্রজ্ঞার দ্বারা তাদের মোকাবেলা করতে পারেন না।এই যে অজ্ঞতা এই যে না জানা এর দ্বারা আপনি নিজেও ঐ মূর্খদের দলে একসময় চলে গেলেও যেতে পারেন।যদি আপনার ভিত্তি না থাকে,তাহলে তাদের কথার দ্বারা আপনি একটা সময় প্রভাবিত হবেনই।যেমন প্রতিপক্ষ যখন আপনাকে বলবে ইসলাম সন্ত্রাসী দল কারন কুরআনে বলা হয়েছে তোমরা মুশরিকদের যেখানেই পাও সেখানেই মেরে ফেল।তারা আপনাকে রেফারেন্সও দেবে। আপনিও দেখবেন আসলেই তো লেখা আছে।তার মানে আমি সন্ত্রাসী দলের একজন। ছি ছি এটা কিভাবে সম্ভব। আপনি হতাশ হবেন। ইসলামের প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা কমে যাবে,তখন মার্কস, লেলিন ইত্যাদি দার্শনিকের মতাদর্শ ভালো লাগা শুরু করবে।একসময় আপনার ঈমানও চলে যেতে পারে।অথচ ঐ আয়াতের সঠিক অর্থ তার আগের আয়াতে তার পরের আয়াতে কি বলা আছে, আয়াতটি কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার কিছুই আপনার জানা ছিল না।জানলে আপনি আজ ঈমান হারা হতেন না।ঐ যে বললাম ভিত্তি, ঐ ভিত্তিটা মজবুত হলে আজ আপনি অন্ধদের মত তাদের কথা, খোঁড়া যুক্তি,অসম্পূর্ণ প্রমাণ দ্বারা মূর্খের মতন প্রভাবিত হতেন না।
তাই ভাই সকল,আরবি শিখুন, কুরআন হাদিস পড়ুন, ইসলাম সমন্ধে অনেক অনেক জানুন। মনে মনে চিন্তা করুন গবেষণা করুন।কারন একমাত্র জ্ঞানই পারে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাতে।জ্ঞানই শক্তি,জ্ঞানই মুক্তি।আল্লাহ সকলকে ইসলাম সমন্ধে জানার তাওফিক দান করুন।
Sanoarul
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×