র্নিলিপ্ত আকাশে ধ্রব তারার মত তুমি জ্বলবে
আমি তখন নীল আকাশের মাঝে লুকিয়ে থেকে
দেখব তোমার অবয়ব ।
ব্যাধের বাঁশীর সুরে মুগ্ধ মৃগ সম
ছুটে যাব তোমার পানে।
তুমি খেলবে লুকোচুরি খেলা ।
হঠাৎ এসে হটাৎ যাবে চলে
অন্ধ পথিকের মত আঁধারেই তোমাকে খুঁজবো।
তখন যদি কাছে বল, পথহারা বন্ধু মোর
আমি এসেছি, তাহলেই হবে তোমাকে পাওয়া।
তৃপ্ত হবে বেদনাতুর হিৃদয়ের জ্বালা ।
তুমিএস তুমি এস হে চির জনমের সাথী ।
----------০----------
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




