এমন মাধুবী রাতে তুমিতো নেই সাথে,
ফুলের মালা গেঁথে কাহারে দিব বল ? ।।
আমার বিরহী মন কাঁদিছে কেন যেন
পাইতে ঘন ঘন তোমারে কাছে আজ,
আমার যার ছিল প্রিয়া সকলি তুমিযে নিয়া,
কেন ভুলে আছ ?
পিয়া পিয়া ডাকে পাখি জলে ভরা দু'টি আখি
করে টলমল ।
ফুলের মালা গেঁথে কাহারে দিব বল ? ।।
সাঁজিয়া মাধুবী সাজ শুধু তুমি এস আজ
বস কাছ ঘেসে,
রাত জাগা আখি দুটি ক্ষন কাল পাক ছুটি
পথ চাওয়া আশে ।
হৃদয়ের সরবরে ঢেউ জাগে বারে বারে
কেন ফোটে চুপি সারে প্রণয়ের শতদল ।
ফুলের মালা গেঁথে কাহারে দিব বল ? ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



