সাগরের যত জল আছে, আকাশের আছে নীল,
পাগাড়ের গায় যত শীলা আছে, নদী নাল খাল বিল ।
সব খানে আমি দেখিছি তোমায়,দেখেছি বিশ্বময়,
আমার এ মন প্রতি ক্ষণে ক্ষণ,তোমাকে দেখিতে চায় ।।
তোমার দয়ার অমৃত ধারায়,জীবন আমার ভাসিয়া বেড়ায়,
আমার মত যত পথ হারা,খুঁজিয়া বেড়ায় পথে পথে তারা ।,
সকল দুয়ার বন্ধ করিয়া অন্তর গৃহে দেখিতে পায় ।
আমার এ মন প্রতি ক্ষণে ক্ষণ তোমাকে দেখিতে চায় ।।
লক্ষ কোটি যোজন ভরিয়া,নাচিছে সাগর তোমাকে ঘিরিয়া,
কাঁদিছে আকাশ তোমাকে না পেয়ে,কোন আসিমের কোন পথ বেয়ে।
তোমার নামের মধুর বাঁশরি,বাজিছে দক্ষিনা বায় ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



