নব বরষের নবীন দিন তোমাকে জানাই সম্ভাষণ,
বরণ করিব আজিকে তোমায় গাহিব তোমার নতুন গান
সম্ভাষণ- সম্ভাষণ- সম্ভাষণ ।।
গত বরষের যত ব্যাথা মোর যত দু:খ যত পাপ,
ঝেড়ে ফেলে দিও জীবন হতে মুছে ফেলো অভিশাপ।
নবীন পরশে দিপ্ত হয়ে জাগিয়া উঠুক প্রাণ
সম্ভাষণ- সম্ভাষণ-সম্ভাষণ ।।
অনাগত তুমি এসেছ দুয়ারে ,রিক্ত হস্ত কি দিব তোমারে ?/
এনেছি আজিকে বরণ ডালা, তোমাকে পরাব নতুন মালা /
আমার মনের পুলক নীরে , এসেছি করাতে স্নান ?
সম্ভাষন- সম্ভাষণ-সম্ভষণ //।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

