ওরা ভীষণ অন্যরকম
ওরা আসে রক্তজবা হাতে নিয়ে
পরে ভীষণ অন্যরকম হয়ে যায়- ঘাতক
ওরা অপরের জীবনের যবনিকাপাত ঘটায়
আপনার সুখের লাগি
যে বাগানে কতকগুলো তাজা গোলাপ ফুটেছিল
চাঁদ নক্ষত্রের আলোয় ঝলমল করেছিল
কত সহজেই ওরা বিবর্ণ করে দেয়
ওরা ট্রিগারে আঙ্গুল রেখে পৃথিবীতে দাঁড়ায়
বোকা আদমেরা মনে করে ভালবাসা
ভালবাসা, ভালবাসা সে এক ছোট্ট শিশুর মত
যারা মনে করে তারা এদের ধারক
তারা ভালবাসাকে হত্যা করেছে!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



