somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ এ কোন দহন

২৪ শে মে, ২০১৫ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তাসমিয়া। সংক্ষেপে সবাই তাসমি বলে ডাকে। মানুষজন আজকাল কেমন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে শহুরের মানুষ। গত সামার ভ্যাকেশনে প্রথমবারের মত আমাদের গ্রামের বাসায় গিয়ে দেখেছি, আমার সমবয়সী মেয়েরা বাসায়ও কেমন লম্বা লম্বা সালোয়ার-কামিজ পরে, আর আমি জিন্স-টি’শার্ট পরে দিব্যি শহর ঘুরে বেড়াই। ভাবি, এত গরমে ওরা ওভাবে থাকে কেমন করে! তবে একটাসময় আমাকে ওড়নাটা ঠিক পরতেই হয়; যখন আমার টিউটর, প্লাবন ভাইয়া আমাকে পড়াতে আসেন। নবম শ্রেণিতে পড়ার সময়ও বেশকয়েকজন টিউটর আমাকে পড়িয়েছেন, তখন ওড়না পরতাম না। দশম শ্রেণিতে ওঠা মাত্র বিশেষ কতক সময়ে আমার গলায় মুখখোলা কাপড়ের এই মালাখানি পেঁচিয়ে দেওয়া হয়। বুঝলাম, বেশ বড় হয়ে গেছি!

বড় হওয়ার ব্যাপারটা আরো ক্লিয়ার হলো যখন আবিষ্কার করলাম, কারণে-অকারণে শুধু প্লাবন ভাইয়াকে মনে হয়। একবার ভাবলাম, প্রিয় বান্ধবী কণা’র সাথে ব্যাপারটা শেয়ার করি। আবার ভাবলাম, না থাক।

ভাইয়া আজ সাদা শার্ট পরে এসেছেন। চোখে মোটা লেন্সের কালো ফ্রেমের চশমা। ছেলেদের যে এমন সৌন্দর্য হয়, এমন আকর্ষণ শক্তি থাকে, আগে ত কখনো বুঝিনি! গত পাঁচ মাস যাবৎ ভাইয়া আমাকে পড়িয়ে যাচ্ছেন, কখনো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছেন বলে মনে হয় না। আমি নিশ্চিত নই, রাস্তা-ঘাটে হঠাৎ আমাকে দেখলে উনি চিনতে পারবেন কি না?

কিছু কিছু বিষয় আমাকে বেশ কষ্ট দিচ্ছে। ভাইয়া যখন কলম চান, আমি দিতে গেলে এমনভাবে হাত বাড়ান যেন আমার হাতের সাথে উনার হাত ছুঁয়ে না যায়। আমি কী এতটা অচ্ছুত? আমার হাত ছুঁলে উনি অপবিত্র হয়ে যাবেন! আমি সব বুঝি, একটা বিশেষ ফোনকল আসলে আপনি মুচকি হেসে কেটে দেন অথবা চুপটি করে বলেন- আমি একটু ব্যস্ত, ট্যিউশনিতে আছি, একটু পরে ফোন দিচ্ছি। ওমা কী আবেগ!

আপনাকে কী করে বোঝায়, ওরকম বিশেষ ফোনকল ত আমারো দিতে খুব... খুব ইচ্ছে করে! আপনাকে মনে করে কী ভীষণ কান্নাটাই না করি, একান্ত গোপনে। তপ্ত দীর্ঘশ্বাস বুকে চেপে উপলব্ধি করি, বয়সের সাথে সাথে কান্নারও কারণ ও ধরণ দুটোই কেমন বদলে যায়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×