somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা মাতাকে খুন করেও বিভ্রান্তি ছরাচ্ছে ঐশি, হায়রে সন্তান

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় আটক তাদের মেয়ে ঐশী রহমান, গৃহকর্মী সুমি ও ঐশীর ঘনিষ্ঠ বন্ধু মিজানুর রহমানকে রিমান্ডের শেষ দিনের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। শুক্রবার তাদের পাঁচ দিনের রিমান্ডের শেষ দিন। অথচ পুলিশ বলছে, রিমান্ডে ঐশী রহমান এখনো বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। সে কারণে শনিবার আদালতে হাজির করে আবারও রিমান্ডের আবেদন করবে তারা।

এ বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, শনিবার তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি তাদের আবার রিমান্ডে নিতে আবেদন করা হবে।

এছাড়াও ঐশীর আরো দুই বন্ধু জনি ও সাইদুলকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বাংলানিউজকে জানিয়েছেন, গত শুক্রবার অর্থাৎ ১৬ আগস্ট রাত ৮ টার দিকে রাজধানীর ২ চামেলীবাগের চ্যামেলী ম্যানসনের ছয়তলার বাসা থেকে পুলিশ দম্পতি এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া যায়। পরের দিন শনিবার দুপুরে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে।

তার দেওয়া তথ্য মোতাবেক, গোয়েন্দা পুলিশ তাদের বাড়ির গৃহকর্মী সুমি ও ঐশীর বন্ধু রনিকে আটক করে। এরপর রোববার অর্থাৎ ১৮ আগস্ট গোয়েন্দা পুলিশ তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত পাঁচ দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশের সূত্রটি জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঐশী খুনের মোটিভ জানায়। বাবা-মায়ের একমাত্র মেয়ে মাদকাসক্ত ঐশীর অবাধ চলাফেরায় বাধ সাধলে তাদের খুনের পরিকল্পনা করে। পরে তার বন্ধুদের দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। খুনের সঙ্গে জড়িত আরো দুই বন্ধু পলাতক জনি ও সাইদুলের নাম প্রকাশ করে ঐশী।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, ‘গত পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে খুনের কারণ, কারা জড়িত, তাদের নাম বলে দেয় ঐশী। তার এই জবানবন্দি আমরা ভিডিও আকারে রেকর্ড করি। ঐশীকে নিয়ে আমরা তাদের তাদের বাসাতেও যাই। তবে কিছু কিছু তথ্যে এখনও বিভ্রান্তি রয়েছে।’

কর্মকর্তারা বলছেন, ‘আমরা সেই বিভ্রান্তি দূর করতে পঞ্চম দিনের জিজ্ঞাসাবাদ করছি। যদি এই বিষয়টি পরিস্কার না হয়, তবে আমরা আবার রিমান্ডের আবেদন জানাবো।’

তবে কী সেই বিভ্রান্তি, জানতে চাইলে কর্মকর্তারা বলেন, ‘তদন্তের স্বার্থে এখনি বলা যাচ্ছে না। তবে আমরা জানাবো।’

এদিকে, ঐশীর ঘনিষ্ঠ আরো দুই বন্ধু জনি ও সাইদুলকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের আটক করতে সব রকমের চেষ্টাই চালানো হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×