somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়রা আদালতে ঐশীর জামিনের আবেদ, দেওয়া কি উচিত ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের খুনের দায়ে গ্রেফতার তাদের একমাত্র মেয়ে ঐশীর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা বাংলানিউজকে জানান, ঐশীর জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন।

এর আগে, জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ঐশী রহমানকে মানসিক অবস্থার পর্যবেক্ষণ এবং মাদক গ্রহণের তথ্য নিরুপণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

আদেশের পাশাপাশি রুলও জারি করেন আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঐশীর মামলার তদন্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়।

গত ৯ সেপ্টেম্বর রিটটি করেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া। আদালতে আবেদনের পক্ষে রিট দায়েরকারী আইনজীবী নিজেই শুনানি করেন।

শুনানিতে জ্যেতির্ময় বড়ুয়া বলেন, কারাগারে রেখে ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ সঠিকভাবে করা কঠিন। তাই তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, আদালত প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে ঐশীকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিনগত রাতে পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে তাদের চামেলীবাগের ভাড়া বাসায় হত্যা করা হয়। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

২৪ আগস্ট খুনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ঐশী, যদিও পরে সে অভিযোগ করেছে, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার জবানবন্দি নেওয়া হয়েছে। পরে আদালত তাকে গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু এর পরদিন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ঐশীকে কিশোরী সংশোধন কেন্দ্র থেকে কারাগারে পাঠানোর জন্য উকিল নোটিশ পাঠান। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

বর্তমানে ঐশী কাশিমপুর কারগারে আছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×