somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর বন্ধু জনি গ্রেফতার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরির্দশক (ইন্সপেক্টর) মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাদের সন্তান ঐশী রহমানের ঘনিষ্ট বন্ধু জনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জনি চাঞ্চল্যকর ওই জোড়া খুনের বিষয়ে জড়িত অথবা সব কিছু জানে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ‍তাকে গ্রেফতার করা হয়। জনিকে পাওয়ায় এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহজ হবে বলেই মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম না প্রকাশ করার শর্তে মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জনি পলাতক ছিল। পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান চালিয়েছে। জনিকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরির্দশক (ইন্সপেক্টর) মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে তাদের বড় সন্তান ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ও`লেভেলের শিক্ষার্থী ঐশী রহমানের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরের দিন দুপুরে ঐশী রহমান তাদের বাসার গৃহকর্মী খাদিজা আক্তার সুমিসহ পল্টন থানায় আত্মসমর্পণ করে।

তদন্তের স্বার্থে পুলিশ ঐশীর ঘনিষ্ঠ বন্ধু মিজানুর রহমান রনিকে আটক করে। পরে তাদের তিনজনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হলে ঐশী ও সুমি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঐশী ও রনি বর্তমানে কারাগারে ও সুমি গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে রয়েছে।

এদিকে রিমান্ডে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ঐশীর দেওয়া বক্তব্যে এ ঘটনার সঙ্গে তার দুই বন্ধু ইয়াবা ব্যবসায়ী জনি ও সাইদুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। জনি ও সাইদুলকে আটক করা গেলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন হয়ে যাবে বলেও সে সময় জানান গোয়েন্দা কর্মকর্তারা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×