‘৭১-এর যুদ্ধে বাংলাদেশকে মুক্ত করেছিল ভারত, দেখুন কী ভাবে উদ্বেল হয়েছিল ঢাকা’- এই শিরোনামের একটি সংবাদ পরিবেশন করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের বাংলা ভার্সন ‘এই সময়’। শুধু ‘এই সময়’ নয় ভারতের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট দেখলেই আপনার কিছুক্ষণের জন্য মনে হতেই পারে এটা কোন যুদ্ধের কথা বলা হচ্ছে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে এই দিনে ২ লাখ মা বোনের সম্ভ্রম ও ৩০ লাখ শহীদের তাজাপ্রাণের বিনিময়ে আমরা পেয়েছিলাম কাঙ্ক্ষিত বিজয়, মাতৃভূমি আর স্বাধীন বাংলাদেশ। কিন্তু ‘ভারতীয়দের’ কাছে এখনো রয়ে গেল ‘ইন্দো-পাক’ যুদ্ধ!

https://www.facebook.com/indiacom/posts/974585095947109
‘এই সময়’-এর পুরো সংবাদটি পড়লে হয়তো আপনার হয়তো শিরোনাম সংশ্লিষ্ঠ তেমন কোনো দাবি মিলবে না। হয়তো ভাববেন নিউজ পোর্টাল হিসেবে এমন শিরোনাম মানাই যায়! তবে হতাশ হবেন সরকারি বিভিন্ন দপ্তরের দাবিতেও। ভারতীয় সেনা বাহিনীর অফিসিয়াল ফ্যানপেজেও ‘ইন্দো-পাক’ যুদ্ধ হিসেবে নামকরণ করেন বিভিন্ন পোস্ট দেয়া হয়েছে।
টুইটারে হ্যাশট্যাগে ক্লিক করলে নানা রকম বিভ্রান্তিকর তথ্যও মিলবে। কোথাও কোথাও ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
শুধু ভারতের গণমাধ্যমই নয়, তথ্য খোঁজার ক্ষেত্রে যে মাধ্যমটিকে বাংলাদেশের মানুষও বেশ গুরুত্ব দেয় সেই উইকিপিডিয়াতেও ‘1971 war' লিখে সার্চ দিলে ইন্দো-পাকিস্তান যুদ্ধ নামের পেজই আগে আসে।
কিছু লিংক দিলাম
১।https://www.facebook.com/Vijaygoeldelhibjp/photos/a.439433292764072.110462.439426972764704/1088002904573771/?type=3
২্।https://www.facebook.com/BJPDelhi/photos/a.207174009335093.61270.206756829376811/1037449062974246/?type=3
৩।
https://www.facebook.com/BJP4India/?fref=nf
৪।
https://www.facebook.com/NewsNationChannel/posts/866862160078153
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



