somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিমন রনবীর
প্রোগ্রামার হিসেবে কাজ করছি প্রায় চার পাঁচ বছর। কতটুকু ইঞ্জিন আর কতটুকু মানবিকতা ধারণ করছি জানি না, তবে আরেকটু বেশি মানবিকতা জাগ্রত করার অবিরাম প্রচেষ্টায় আছি।আমার লিঙ্কডইন প্রোফাইলঃ http://bd.linkedin.com/in/sayemkcn

ওহ! সামহোয়্যারইন!!

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহা! সেই সামহোয়্যারইন!
২০১৩ এর ডিসেম্বরে সর্বশেষ পোস্ট করা, আজ ২০১৬ এর এপ্রিল প্রায় আড়াই বছর!
তবে মাঝে মাঝে যে আসতাম না তা তো না, নীরবে কিছু লিখা পড়ে যেতুম। তবে খুব কমই।
সামহোয়্যারইন অনেক ব্লগারের স্মৃতিতেই জড়িয়ে আছে। বছর পাচেক আগে আমার আড়াই ইঞ্চির মোবাইল ফোনে সামহোয়্যারের মোবাইল সাইটে চেয়ারম্যান০০৭ এর লেখা পড়ে কুটুর মুটুর করে যে হাসতাম, কিংবা পাতার পর পাতা ব্রাউজ করে পোস্টগুলো পড়ে ফানি কিছু না পেয়ে দাত গজরাতাম সেগুলো মনে হলে নষ্টালজিক হয়ে যাই।

নতুন ইস্যু, হিট, মডু, সেফ, ব্যান, পুস্টানি, কমেন্টানো, ত্যানা প্যাচানু, বাল্পুস্ট, কি শব্দগুচ্ছ B-)

একটা সময় ছিল সারাদিন ব্লগে তারপর ফেসবুকে পড়ে থাকতাম। প্রধান কাজই ছিল নিউজ ফিড রিফ্রেশ দেয়া। তারপর লাইফের প্যারা শুরু হয়ে যাওয়ায় ব্লগ ফেসবুকের পাতা বন্ধ করে প্রোগ্রামিং শিখতে শুরু করলাম। আহা! প্রোগ্রামারদের লাইফে রসকষ থাকতে হয় নাকি? ইন্ট্রেস্ট হবে অনলি টেক ওয়ার্ল্ড। হলও তাই। মাঝখানে তো টেক পোস্ট ছাড়া অন্য কোন লেখা দেখলেই লেম লাগত। B-)

এখন অবশ্য লাগে না। একটা বয়স পরে সব কিছুই স্ট্যাবল হয়ে যায়। তবে আনএডুকেটেড সম্প্রদায় ব্লগ-ফেসবুকে ভরে যাওয়ায় ইন্ট্রেস্ট এদিকে একটু কমই লাগে। কোন পেইজে একটা পোস্ট দেখলেন, তাতে ভুলেও কমেণ্টগুলো দেখতে যাবেন না, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে গালাগালি, নোংরা বাজে ভাষা ব্যাবহার করে অন্যপক্ষকে হেনস্তা করার ব্যার্থ চেষ্টা সর্বত্রই চোখে পড়ে।
এত হেটফুল জাতি আমরা!

এবং এতটাই ধার্মিক! B-)

গ্যারান্টি দিয়েই বলা যায় ফেসবুকে যদি লাইক বাটনটা না থাকতে তবে অনলাইনে বাঙালি ধার্মিকের সংখ্যা এখনকার বিশভাগের একভাগও হত কিনা সন্দেহ।

এনিওয়ে, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা পোস্ট দেয়ার। কিন্তু লিখতে বসলে কি লিখব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই লেখা হয়নি। এসব লেখাটেখা লেখকদের কাজ। আমি বাপু প্রোগ্রামার মানুষ, টেকি পোস্টই সই। ভাবছি জাভা প্রোগ্রামিং, জাভা এন্টারপ্রাইজ এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু টিউটোরিয়াল টাইপের লেখা লিখব মাঝে মধ্যে। মাঝেসাঝে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়েও লিখতে পারি। নিজে শিখছি এখনো, তাই ভবিষ্যতে আমার নিজের ডকুমেন্টেশন হিসেবেও কাজে আসবে। ${variable} ঢিলে ${variable} পাখি। লুল

এনিওয়ে, মাস দেড়েক পরেই আবার রমজান মাস চলে আসছে। দুমাস আগের প্রস্তুতি হিসেবে আমার রমজান ক্যালেন্ডার এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখতে পারেন। রমজান ক্যালেন্ডার-এলার্ম ছাড়াও নিয়ম করে সুমধুর সুরে পাঁচ ওয়াক্ত আযানও দেয় আর কি। চাইলে আযানের টাইমগুলো নিজেও সেট করে দিতে পারবেন আপনার সময় অনুসারে। অল্পসল্প অ্যাড আছে যদিও, ডু নট মাইন্ড। ওখান থেকে আমার কিছু টাকাটুকা আসে। কষ্ট করে ডেভেলপ করেছি না? B-)
তাছাড়া এখানে আরো কিছু অ্যাপ আছে আমার বানানো, লাগলে লাগতেও পারে। লুল

প্রোমো পোস্ট হয়ে গেল কিনা বুঝতেছিনা। হেহে। যাহোক ভালো থাকুন সবাই। টাটু
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×