somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহিত কালিদাস, অবিবাহিত আমি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক আঁতেল টাইপ ছোট ভাইয়ের সাথে ফেইসবুক সংলাপ :
- ভাই, আজকের প্রথম আলো পড়সেন?
- আমি প্রথম আলো পড়িনা। ‘প্রথম আলু’ পড়ি। (প্রমাণ হিসেবে তাকে প্রথম আলু’র ওয়েবসাইটের লিংক পাঠালাম)
- (হাসি মুখের ইমোজি। আমি শতভাগ নিশ্চিত মনে মনে আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করছে) হা হা হা। রস-আলো আজ বিয়া নিয়া আইটেম করসে। হেব্বি হেইসে।
- (হারামজাদা, প্রথম আলো___দিলেও তোদের হেব্বি লাগবে) তাই নাকি?
- হ ভাই। সেই মগা (moga)
- (সাধে কি আর ডিপার্টমেন্টে তোরে মগা কইতাম) থাম্পস্ আপ সাইন।
- আপনি বিয়া করতাসেন কবে?
- করবোনা।
- ক্যান ভাই???
- ফ্রঁসোয়া-মারি আরুয়ে নিষেধ করসেন।
- এইডা আবার কে?
- (ঘুঘু এবার ফান্দে) কি কও মিঞা? হ্যারে চিনোনা? তোমাগো ফরাসি বিপ্লবের উৎসাহদাতারে চিনোনা?
- মনে পড়তাসেনা। ভুইল্লালাইসি মনে হয়।
- অঁ, ভলতেয়ার নামটা শুনসো? ভলতেয়ারের আসল নাম ফ্রঁসোয়া-মারি আরুয়ে।
- হেইডা কইলেই হয়। ( এবার সে মনে মনে ফরাসি ভাষায় গালি দিচ্ছে আমি নিশ্চিত। ফরাসি ভাষার ওপর ৬ মাসের শর্ট-কোর্স করা পাবলিক) তা, উরু সাহেবে কি কইসে?
- ধুর মিঞা। উরু না আরুয়ে।
- হইলো তো রে ভাই। হ্যাতে কইলো টা কী?
- কি আবার? 'Marriage is the only adventure open to the timid'
- তো?
- পাগলা কুত্তায় কামড়াইসে আমারে, না? বিয়া কইরা ভীতু বইনা যাই আর কি!
- আপনে না ভাই! খালি মজা লন।
- (অবাক মুখের ডল)
- ভাই, বাসর রাতের বিড়াল মারার কাহিনী জানেন?
- ক্যান তোমাগো প্রথম আলো জানায় নাই?
- আরে আপনি জানেন কি না কন্?
- হঁ জানি। শুনবা?
- বলেন দেহি।
- বোকাচণ্ডী কালিদাসরে চিনো?
- আরে ভাই গল্পটা কন্ না।
- হুমম। কালিদাস ছিল চরম বোকা আর ভীতু। তো সেই বলদে ভাগ্যের ফেরে বিয়া করে দেশের রাজার কন্যারে। কালিদাসের ছিল Ailurophobia
- খাড়ান খাড়ান। কী ছিল?
- অ্যাইলুরোফোবিয়া। বিড়ালরে ডরাইতো খুব। বিড়াল দেখলেই প্যালপিটিশন উইঠা যাইতো তার। তো কালিদাসের বউয়ের আবার ছিল একটা পোষা বিড়াল। খুউব আদরের। বাসর রাতে কালিদাস যেই বউয়ের ঘোমটা তুলবো অমনি বিড়াল ম্যাঞ কইরা বিছানায়। কালিদাস লাফ দিয়া খাট থাইকা নাইম্মাই হাতের কাছে পাইলো দেয়ালে ঝোলানো তলোয়ার। বোকচন্দরে হেইটা দিয়াই দিল বিড়ালরে কোপ।
- কন কী? তারপর।
- বিড়াল খতম। আর বউয়েও তো ভয়ে আধমরা। ভাবে, কী হ্যাডম ওয়ালা জামাইরে বাবা। সামান্য ম্যাঞতেই বিড়াল মাইরা দিল। সেই থাইকাই এই বিড়াল মারা কাহিনী।
- ধুর আপনের খালি আজগুবি গল্প। পাইলেন কই এইটা?
- তোমাগো বাৎসায়ন মুনী বিয়া না কইরা আর জীবনেও কাম না কইরা যেইখানে কামশাস্ত্রের ফর্মুলা পাইলো সেইখানে।
- এইটা আবার কোন স্টোরি?
- অফ যাও মিঞা। আইজ আর না...

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×