somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের খেলনা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার এক বন্ধু আছেন। বাড়াবাড়ি রকমের ধনী টাইপ। ছোটবেলায় মা’র সাথে তাদের বাসায় বেড়াতে গেলেই অদ্ভুত বিষণ্নতা নিয়ে ফিরতাম।

ধন-সম্পদ প্রদর্শনের ব্যাপারে বেশিরভাগ ধনীরই আগ্রহ প্রবল। আর তা করার জন্য প্রত্যেকের নিজস্ব কিছু মজার পদ্ধতি রয়েছে।

বেড়াতে যাবার মিনিট পাঁচেকের মধ্যেই আমারই সমবয়সী বাবার বন্ধুকন্যা তার বাহারি খেলনার ঝুড়ি ‍নিয়ে হাজির। আর সেগুলো নিয়ে খেলার নিয়মটাও বড়ই অদ্ভুত।

কোনটাই ‘ধরা যাবেনা কিংবা ছোঁয়া যাবেনা’। পুতুলের মত মেয়েটি খেলনাগুলোর বিশেষত্ব বর্ণনা শেষে সেগুলো নিয়ে খেলবে আর আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। খেলা শেষ হলে সে বলবে, মজা না?

আমি কোন মজাই পেতাম না। তবুও খেলার এ অংশে মুখে হাসির ভান করে হাততালি দিতে হোত যেন এই মজা পাবার জন্যই আমি তাদের বাসায় এসেছি। হাততালি শেষ হবার আগেই প্রতিবার তার মা এসে হাজির হোত।

-আল্লাহ, কি করছো সোনা? সব খেলনা বের করেছো কেন? যাও সব গুছিয়ে রাখো।

বাধ্য মেয়ের মত বাবার বন্ধুকন্যা খেলনা গোছাতে চলে যেত আর আমি লজ্জায় কুঁকড়ে যেতাম।

একবার তার খেলনার বহরে যুক্ত হলো রিমোটকন্ট্রোল হেলিকপ্টার। প্রায় আধহাত বড় হেলিকপ্টার রিমোটকন্ট্রোলের নির্দেশে উড়ে যেত ঘরের ছাদ পর্যন্ত। এই যন্ত্রটি আমার মনে ভয়ানক প্রভাব ফেলে। স্বপ্নেও আমি লোভ করতাম এরকমের একটি খেলনার মালিক হবার। মুখ ফুটে কাউকে বলতে পারতামনা শুধু।

ইচ্ছাপূরণের সুযোগ যখন এলো তখন আমার বয়স পেরিয়ে গেছে। ছোট ভাইটারও কথা মাথায় এলো। ক্লাশ নাইনের ছেলের বয়সও বোধহয় হেলিকপ্টার উড়ানোর অনুকূলে নয়।
আর এই ছেলে এক আজব প্রাণী। কখনও মুখ ফুটে সে কিছুই চাইবেনা। ওর আড়াই কি তিন বছর বয়স তখন। ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।

-দাদা, রোবট নিয়ে খেলতে কি অনেক মজা?

-কেন?

-রোবটের কি অনেক দাম?

-তোর খেলতে ইচ্ছা করে?

ও উত্তর দেয়না। আমি বলি- আমাদের যখন অনেক টাকা হবে তোকে রোবট কিনে দেব, ঠিক আছে?

হাসি দিয়ে ও পাশ ফিরে শোয়।

খেলনা রোবটের দাম তখন প্রায় দু’হাজার। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক টাকা।

এর মাস তিনেক বাদে বাবা ওর জন্য একটা রোবট কিনে আনে। রোবট হাতেও ওর মাঝে কোন উচ্ছ্বাস নেই। ছলছল চোখে ও আমার কাছে এসে বলে- দাদা, আমরা এখন গরীব হয়ে যাবো না?

অবাক হয়ে বলি- কেন?

– বাবা যে এত টাকা দিয়ে রোবট কিনে আনলো। আমি খেলবোনা দাদা, এটা আমরা ফেরত দিয়ে দেই।

আমিও কেঁদে ফেলি। অনেক বোঝানোর পর সে রোবট নিয়ে খেলতে রাজি হয়।

পরদিন দেখি আশেপাশের বাড়ির সব বাচ্চাদের সাথে সে রোবট নিয়ে খেলছে। রোবট প্রদর্শনীর খেলা নয়। সবগুলো পিচ্চির ছুঁয়ে ছুঁয়ে দেখার খেলা। আমাদের গরীবদের হয়তো ধনীদের মত অত হারানোর ভয় নেই।

সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×