somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু কাহন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিচার্ড আমাকে এক অদ্ভুত কথা শুনিয়েছিল।
-‘জানো তো, মানুষ কিন্তু শোক বেশ উপভোগ করে।’
ওর দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে রিচার্ড বেশ হেসে ওঠে।
- বিশ্বাস হচ্ছেনা তো। কথাটা কিন্তু একদম সত্য। না হলে শোক হারিয়ে যায় কেন, বলো?
- কেন?
- মানুষ যে জিনিস উপভোগ করে তা সে ধরে রাখতে পারেনা। এটাই প্রকৃতির নিয়ম। প্রিয়জনের মৃত্যুশোক চিরকাল বয়ে বেড়াতে হলে পৃথিবী চলতো কি?
- তুমি বলতে চাইছো মানুষ প্রিয়জনের মৃত্যু ভুলে যাবার জন্য তা উপভোগ করে।
- বলতে পারো। অনেকটা তেমনই। তবে এটা সে নিজে করেনা। প্রকৃতি তাকে এটা করিয়ে নেয়। শেষকৃত্য এবং তার পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো দেখলেই তুমি আমার কথাটা ধরতে পারবে।
রিচার্ডের সাথে আমার পরিচয় ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। পরিচয়ের কিছুদিনের পরই সখ্যতা।
রিচার্ড ও’নীল। আয়ারল্যান্ডের লোক। ব্রিটিশ SAS (Special Air Service) এ কাজ করেছে অনেক বছর। প্রায় ও হেসে বলে, জানো মৃত্যু ‍হাতের মুঠোয় নিয়ে আমি খেলেছি।
আমার একগুঁয়েমি মার্কা অবিশ্বাসের হাসি দেখে ও আবার বলে, শোনো উপভোগের বিষয়টা তো আছেই। তার সাথে মানুষ কারও মৃত্যু ভোলার জন্য আরও অদ্ভুত কিছু কাজ করে।
একটা গল্প বলি, ল্যাটিন আমেরিকার একটা দেশ। অপারেশনে সেখানকার ড্রাগ কার্টেলের এক কিংপিনকে মেরে ফেলেছি। বেচারার বয়স বেশ কম। তোমার থেকে খুব একটা বড় হবেনা হয়তো।
পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে ওকে যখন শুট করি ওর ঠিক পাশেই ছিল ওর প্রেমিকা। মেয়েটার নামটা পরে জানতে পারি, লিসা।
প্রেমিকের রক্তে লিসার গোটা মুখ মাখামাখি। আমরা ওকে ইন্টারোগেশনের জন্য আমাদের সাথে নিয়ে আসি।
মজার বিষয় কি জানো, মেয়েটা এরপর থেকে একদম চুপচাপ হয়ে যায়। কোন কথাই বলেনা। শুধু আমাকে দেখলে সাপের মত হিসহিস করে উঠতো।
- সে নিশ্চয় প্রেমিকের শোকে ওরকম করছিল।
রিচার্ড হেসে ওঠে।
- সেই ড্রাগলর্ডের ব্যাপারে আমাদের টিপ দিয়েছিল কে জানো?
অবাক বিষ্ময়ে বলি, লিসা?
- একদম ঠিক। ও জানতো আমরা ওর প্রেমিককে গ্রেপ্তার করবোনা। মেরে ফেলবো।
তবুও প্রেমিকের মৃত্যুর পর সে শোক ভুলে থাকতে গিয়ে আমার ওপর ক্ষোভ ঝাড়তে থাকে। এই আক্রোশটাই উপভোগ করতে থাকে সে। এটাই প্রকৃতির আজব খেয়াল।
- ডু ইউ মিস ইউর জব?
- আই ইউজড টু। করতাম একসময়। জানো, মানুষ মারাটা হলো নেশার মত। মৃতদেহ গুলো আমাদের কাছে ছিল শুধুই টার্গেট। একসময় এমন টার্গেট খুব মিস করতাম। মাঝে মাঝে হাত নিশপিশ করতো...
- ছাড়লে কেন?
- ওয়াইফের কারণে।
আমার চোখের কৌতূহল বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে রিচার্ড। অনেক্ষণ থেমে বলে, অন্যরা যেমন শোক উপভোগ করে, আমি হয়তো মৃত্যু উপভোগ করতাম। ও বলেছিল, ‘সেই উপভোগ্য জিনিসটাই তোমায় ছাড়তে হবে। এটাই তোমার শাস্তি।’
- শাস্তি?
- হুমম। লিসা এমনটাই বলে। আমার ওপর যে ওর জন্মের আক্রোশ।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×