somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ দাহ কিসের দাহ

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফি বছর বইমেলা ফুরোলেই গণমাধ্যমগুলো ব্যস্ত হয়ে পড়ে 'বেস্টসেলার' বইয়ের খোঁজে। খোঁজ নিতে গিয়ে প্রতিবছরই তারা ভিড়মি খান। সবচেয়ে বেশি বিকিকিনি হয় 'বাংলা একাডেমি'র নিজস্ব প্রকাশনীর। আর সর্বোচ্চ বিক্রিত বই-এর তালিকাটা তো আরও চমকপ্রদ। তালিকার প্রথম পাঁচটি নামের মাঝে অবশ্যই খুঁজে পাওয়া যাবে 'বাংলা একাডেমি' প্রকাশিত অভিধান বা, ডিকশনারির নাম। বইমেলায় যারা নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে অভিধান কেনার হামলে পড়া দৃশ্যটা মোটেও অজানা নয়।
ব্যাপারটা এমন নয় যে ফেব্রুয়ারি এলেই জনতা অভিধানের খোঁজে নেমে পড়ে। বরং, এর চাহিদা বছর জুড়েই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 'বাংলা একাডেমি'র সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাবার সময় প্রায় দু-চার জনের দেখা মিলতো, যারা পথ আগলে বেশ বিনীতভাবে বলতো,'ভাই একটা ডিকশনারি কিনে দেবেন?'
ব্যাপার আর কিছুই না। ছাত্রদের জন্য 'বাংলা একাডেমি' অত্যন্ত স্বল্পদামে অভিধান বিক্রয় করে। শুধু পরিচয়পত্র দেখালেই হলো।
স্বল্পমূল্যে এভাবে অনেককেই অভিধান কিনতে সহায়তা করেছি সেসময়।
অভিধানের এ কচকচানি অবশ্য খামোকা নয়। গত ক'দিনের তীব্র গরমে ত্রাহি ত্রাহি দশা। দেশের প্রায় সবকটি গণমাধ্যমে গরমের খবর। বেশ আনন্দের সাথে তারা প্রচার করছে, "দাবদাহে অতিষ্ঠ জনগণ"।
হাতে গোণা ক'টি সংবাদ মাধ্যম বলছে "তাপদাহ" এর কথা। গোলমালটা এখানেই। জনগণ ঠিক কোনটাতে অতিষ্ঠ? 'তাপদাহ' নাকি 'দাবদাহ'।
"তাপপ্রবাহ" বা ইংরেজির "Heat wave" কে বলা হচ্ছে "তাপদাহ" কিংবা "দাবদাহ"।
গণমাধ্যমে কাজ করার সুবাদে অভিজ্ঞ এক সহকর্মীর কাছে জেনেছিলাম 'দাবদাহ' নয় সঠিক হলো 'তাপদাহ'।
কিন্তু 'বাংলা একাডেমি'র অভিধান বলছে ভিন্ন কথা। সেখানে "তাপদাহ" বলে কোন শব্দের অস্তিত্ব নেই। আর "দাবদাহ"? সেটার যে দুটো অভিধানে দেয়া আছে তার সাথে চলমান তাপপ্রবাহের সম্পর্ক নেই।
'দাবানলের তাপ' এবং 'তীব্র জ্বালাকে' অভিধানে বলা হচ্ছে "দাবদাহ"। দেশে যেহেতু দাবানলের কোন অস্তিত্ব নেই তাই তাপপ্রবাহের সংবাদে "দাবদাহ" শব্দটির ব্যবহার ভুল। আর কেউ যদি 'তীব্র জ্বালা'র দিকে ইংগিত করেন তাহলেও প্রশ্ন থেকে যায় 'এ জ্বালা কিসের জ্বালা!'
দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো বছরের পর বছর ধরেই এ ভুল করে আসছে। তাদের বক্তব্য জানতে বড় মন চায়। বিশেষ করে ভাষার শুদ্ধতা নিয়ে বড় বড় বুলি আওড়ানো....
যাকগে, হোজ্জা নাসিরুদ্দিনের একটা ছোট্ট গল্প দিয়ে লেখা শেষ করবো। তার আগে জনগণকে আরেকটু ডিকশনারি দেখিয়ে যাই। আমাদের গণমাধ্যমগুলো জ্যৈষ্ঠ মাস এলেই "মধুমাস" "মধুমাস" বলে লাফালাফি শুরু করে। অথচ, 'বাংলা একাডেমি'র অভিধান বলছে মধুমাস হলো চৈত্রমাস।
হোজ্জা নাসিরুদ্দিন গ্রামের কাজী বা বিচারক পদে আসীন হয়েছেন। বিচারকার্য চলছে। বাদীর বক্তব্য শুনে তিনি বললেন, 'ঠিক তোমার কথাই ঠিক।'
এসময় বিবাদী তার কথার প্রতিবাদ করলে তিনি বিবাদীকে বলেন, 'ঠিক ঠিক তোমার কথাই ঠিক।'
পাশ থেকে হোজ্জার সহকারী তাকে কানে কানে বললেন, 'হুজুর বাদী-বিবাদী দুজনের কথাই তো ঠিক হতে পারেনা।'
হোজ্জা বলে উঠলেন, 'ঠিক ঠিক তোমার কথাই ঠিক'।
এভাবেই হয়তো একদিন ঠিক ঠিক সব গা-সওয়া হয়ে যাবে।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×