somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেই মুলা সেই গাজর

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাসে গাধার মুলা খাবার বিষয়ে পড়ানো হচ্ছে। গাধা মুলা খেলেও গাজর খায় কিনা এমন প্রশ্নে চিন্তিত অনেকে।

মুলা এবং গাজরের পার্থক্য কী? শিক্ষকের এমন প্রশ্নের জবাবে মহা চালাক এক ছাত্রের জবাব-‘তেমন কোন পার্থক্য নেই। সাদা-কালো টিভিতে যা মুলা, রঙ্গীন টিভিতে তাই গাজর।’

পার্থক্য খোঁজার সবচেয়ে বড় বিষয় হলো দৃষ্টিভঙ্গি। কারো কাছে যা ভালো, অন্যের কাছে আবার তাই খারাপ। তাই ছাত্রের উত্তরে শিক্ষককে বোকা বনতেই হয়।

গাধা আর চালাক প্রসঙ্গ এলেই প্রিয় রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীবের একটি গল্প মনে পড়ে।

শহরের এক বিশাল অ্যাপার্টমেন্টে দুই পরিবারের বাস। এক পরিবারের বাস একতলায় এবং অপর পরিবার বিশতলায়। পরিবার দুটোর মধ্যে রেষারেষিও দেখবার মত। এক অন্যকে হেয় করতে তারা সর্বদাই তৎপর। হাজারো অমিল সত্ত্বেও তাদের মাঝে মিল একটাই সেটা হলো তাদের ঘটের বুদ্ধিতে। যেটা একেবারেই অপ্রতুল।

একবার তাদের অ্যাপার্টমেন্টের লিফটের মেরামতের কাজের জন্য সারাদিন তা বন্ধ থাকবে এমন নোটিশ চোখে পড়তেই বিশ তলার পরিবারটি একতলার পরিবারটিকে দাওয়াত দিলো দুপুরে তাদের বাসায় চারটে পোলাও মাংস খাবার জন্য(লেডিস ফার্স্ট বলে বুদ্ধিটি এলো বিবি সাহেবার মাথায়)।

যথারীতি সেই দিনে লিফট বন্ধ থাকায় সিড়ি ডিঙিয়ে বিশ তলায় গিয়ে একতলার পরিবারটি দেখলো দরজায় লেখা- ‘জরুরি কাজের জন্য বাইরে যেতে হচ্ছে বলে দু:খিত’। অত:পর ব্যর্থ মনোরথে আবার বিশতলার সিড়ি মাড়িয়ে একতলায় নেমে আসা।

কিন্তু এভাবে অপমান মেনে নিতে পারা যায়না বলে একতলার বিবি সাহেবা স্বামীর হাতে পাল্টা আরেকটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন তা বিশতলার ফ্ল্যাটের দরজার লাগিয়ে আসতে। স্বামী বেচারা আবার বিশতলার চড়াই-উতরাই করে হাঁপানি রোগির মত নেমে এলো।

বিশতলার অধিবাসীরা রাতে ফিরে দেখলেন দরজায় লেখা- ‘লিফট বন্ধ থাকার জন্য দাওয়াত খেতে আসতে পারলামনা বলে দু:খিত।’

নোটিশ দেখে বিশতলার অধিবাসীদের মাথায় হাত। একতলার অধিবাসীদের হেনস্তা করার এহেন পরিকল্পনা মাঠে মার গেলো দেখে দু:খে কাতর তারা। অপরদিকে একতলার লোকজন আনন্দে উল্লসিত প্রতিপক্ষকে বোকা বানিয়ে।

প্রতি গল্পেই শিক্ষণীয় কিছু থাকে। এখানেও আছে। যেমন গাধার সামনে মুলা না গাজর ঝুলল গাধা তা টের পেলেও তার বিশেষ কিছুই এসে যায়না। কারণ, বোকারা কখনই জেতেনা। আর চালাকেরা জেতার পর বোকা বনে যায়। অত:পর, যেই মুলা সেই গাজর। পার্থক্য শুধুই রঙ্গীন দৃষ্টির।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×