somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলুর ডাল

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ক'দিন মাথায় শুধু মৃত্যু ঘুরছে। মৃত্যু মানে মৃত্যুবিষয়ক চিন্তা। সমস্যাটা এখানে না। সমস্যা হলো মৃত্যুচিন্তা মাথায় এলেই আমার এমন সব খাবারের খিদে পায় যা আমার নাগালের বাইরে। খাবার থেকে চিন্তার গতিপথ বদলে আবার এমনদিকে চলে যায়, যেটা আমার ধরাছোঁয়ার মানচিত্রের যোজন যোজন দূরে। অবিবাহিত ব্যাচেলর জীবনে বড় খায়েশ করে বুয়াকে বলেছিলাম, 'আজ আলুর ডাল দিয়ে ডিম খেতে চাই।'
আয়েশ করে খাওয়া হবে; এই স্বপ্ন নিয়ে পাতিলের ঢাকনা খুলতেই আক্কেলগুড়ুম। দোষ বুয়ার নয়, আমার। আমাদের দিনাজপুর এর বিখ্যাত এ খাবারের খোঁজ যে বাকি দেশ পায়নি তা আমি জানবো কেন?
যাই হোক, বুয়া মশুর এর ডাল রান্না করে তাতে ঝিরিঝিরি আলু কেটে আলুর ডাল করে দিয়েছে; সাথে চিরাচরিত ডিম ভাজা।
ওহহ্, আলুর ডাল জিনিসটা কী তাই তো বলা হয়নি। অতীব সাধারণ কিন্তু ভয়ানক সুস্বাদু এক খাদ্য। আলু সেদ্ধ করুন। ভর্তার মত একদম মিহি করে ফেলুন। তারপর তাতে পরিমাণমত পানি দিয়ে থকথকে তরল করে ফেলুন।
কুচি কুচি করে কাটা পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে হলুদ, মরিচ, আদা-রসুন বাটা, গরম মশলা, গোটা মশলা এসব দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঐ আলুর তরল মণ্ড ঠেলে দিন। টমেটো, কাঁচা-মরিচ আর ধনে পাতা দিয়ে ফুটাতে থাকুন।
আলুর ডাল ঘন না পাতলা খাবেন তার ওপর নির্ভর করে আরও পানি যোগ করুন। তেল ওপরে ভেসে উঠলেই চুলা বন্ধ করে ফেলুন।
আর যদি, আলুর ডাল-ডিম খেতে চান, তবে সেদ্ধ ডিম তেল এ হালকা ভেজে নিয়ে আলুর ডাল এ দিয়ে দিন। তবে, কাঁচা মরিচ আর টমেটো দেবার সময় যোগ করলে মজাটা বেশি পাবেন।
সেদ্ধ ডিম পছন্দ নয়। ভাজা পছন্দ। তাও হবে। ডিম ভেজে ছেড়ে দিন আলুর ডালে। ডিমের টুকরো মুখে পুরলে মনে হবে এ যেন অমৃত।
আমাদের ছোটবেলায় ছোটদের পিকনিক মানেই আলুর ডাল আর ডিম। প্রত্যেকে বাসা থেকে হাফপট চাল, একটি ডিম আর দুটো-তিনটে আলু-পেঁয়াজ আনবে। ব্যাস।
দুপুরে খেলার মাঠে পাটি বা চাদর বিছিয়ে বসে তোফা খাওয়া। তবে, তেল কিংবা মশলার যোগান কি করে হোত তা কিছুতেই মাথায় আসছেনা।
তবে এটুকু খুব ভালো মনে আছে, যিনি রান্না করতেন সেই বড় আপুটি আর বেঁচে নেই। মরণব্যাধি ক্যান্সার তাকে খুব অল্প বয়সেই পৃথিবী থেকে নিয়ে গেছে। কাজেই আলুর ডালের সে স্বাদ ও হারিয়ে গেছে। আর, মা'র হাতের আলুর ডালের স্বাদ সে ও এখন স্মৃতি। অতঃপর, মৃত্যু টু খাদ্য টু হাহাকার। সমস্যাটা বুঝেছেন আশা করি।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×