জীবনটাকে নতুনকরে বাঁধতে ইচ্ছে করছে।
ইচ্ছে করছে কী!
নতুন করেই বাঁধছি আবার।
ভেঙ্গে যাওয়া, ফাটোল ধরা জীবনের কথা বলছি।
যেখানে ছিল স্বার্থপরতা, একলা পথ চলা,
ঠিক সেখানেই যোগ হচ্ছে উদাস ছেলের বিলিয়ে দেয়ার গল্প।
সবকিছু ছূড়ে দেওয়া সম্ভব হবেনা হয়তো।
কিছু চোখ আমারই সফলতা দেখার আসায় অপলক চেয়ে থাকে।
ঐ চোখগুলোতেই অশ্রু আসুক বারবার,
তবে সেই অশ্রু ফোঁটা গুলো যেন ছিতকার করে জানান দেয় তার আনন্দের কথা।
এর থেকে আর বেশী কি ই বা চাওয়ার থাকতে পারে জিবনের কাছ থেকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



