ক্যাম্পাস ভরে গেছে উজ্জ্বল নক্ষত্রে,
বিকেল হলেই ফিরবে আপন নীড়ে।
আহ!! কি যন্ত্রণা,
যান জট টা বাশ দিবে আজ ধীরে।।
ঐ ছুটেছে দামাল ছেলের দল,
সব হটিয়ে আসছে বীরের বেশে।
যাবেই এবার সাই সাই করে বাস,
সোনা মুখ ভরে হাসি এসেছে শেষে।।
ঝুলাঝুলি করা ছেলেগুলা বড় তাজা,
কারও মাঝে নেই লাজ লজ্জার বালাই।
বড়রা থাকে চুপ চাপ সিটে বসে,
আর বাঁচেনা junior দের জ্বালায়।
এই হল জগন্নাথ ও জ্যাম,
বাকি কথা না হয় অন্য কথাও হবে।।
সব ছাপিয়ে তোমাকেই ভালবাসি,
হে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
তুমি আজীবন প্রিয় রবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



