অনেকদিন ধরে কবিতা লিখতে পারছিনা,
বেদনাগুললো মরিচা পরে গেছে মনে হয়।
বেথাগুলোকে তরতাজা করতে আবার কিছুটা দূরত্ব চাই।
কিছুটা সময় পর আবার আমায় খুজে নিও,
আমি আছি- থাকব- ছিলাম তো।
সুধু তুমি আজিবন ছলনাময়ী আকাশ।
আমি তাতে সুখের পায়রা উরাতে চেয়েছিলাম।
তুমি তাতে গোধূলির রক্ত ঢেলে বিক্ষত করলে সাদা পায়রা।
আমিও দু চোখে মেখে নিলাম তোমার অবহেলা।
আজ ভালবাসাটাই প্রস্নের মুখোমুখি,
তাই অবহেলা টা আর কার্যকর নাই বা হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




