somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষনিকের অতিথি

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজের ফাঁকে কলিগ নিপাকে নিয়ে নিউজরুম থেকে বের হলাম চটপটি খেতে....আধা ঘন্টা ধরে দুজন মিলে এত্তোগুলো টক নিয়ে সেই চটপটি খাওয়া শেষ করলাম...হঠাৎ চটপটিয়ালা বললো আমাকে ‘ আপা বাচ্চাটা কি আপনার সাথে এসেছে’...ওর কথায় চমকে পাশে তাকাতেই দেখি ছোট্ট একটা কিউট ছেলে বাচ্চা আমার ঠিক পাশেই বসে...মুহুর্তে কোত্থেকে এলো জানিনা...কোন কথা নেই ছেলেটার মুখে..ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে...এটা ওটা জিজ্ঞেস করছি দুজন... নিরুত্তর সে...নিপাকে বললাম, মনে হয় কথা বলতে পারে না...ও বললো, কথা না বলতে পারলে শুনতো না...আমার মনে পড়ে গেলো বাজরাঙ্গী ভাইজানের কথা....সেই মুন্নীর বয়সী বাচ্চাটা...হয়তো আরো কিছুটা ছোট... তাকিয়ে দেখলাম, পেটটা মিশে আছে...জানতে চাইলাম চটপটি খাবে? এবার মাথা ঝাঁকিয়ে জানালো হ্যা....চটপটিওয়ালাকে বললাম, ঝাল কম দিয়ে একটা চটপটি দিতে....সময় নিয়ে চটপটি ওয়ালা চটপটি বানালো...ধৈর্য নিয়ে বাচ্চাটা অপেক্ষা করলো নিশ্চুপ থেকে, চোখে মুখে কি যেন একটা টেনশন...দেখলাম কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে...গায়ে অনেকগুলো কাটাদাগ....বললাম কাছে এসে বসতে...এবার সাহস পেয়ে ছেলেটা আমার খুব কাছ ঘেঁষে বসলো...বললাম ক্ষিদে লেগেছে?...আবারো মাথা ঝাঁকিয়ে বললো হ্যা..বললাম দুপুরে খেয়েছো?...এবার মাথা ঝাকিয়ে বললো না ....এরই মধ্যে চটপটিওয়ালা চটপটি দিলো...কেবলই ছোট বলে আমি ওর হাতে না দিয়ে, নিজেই খাওয়াতে শুরু করলাম...যে চটপটি আমরা আধা ঘন্টায় খেলাম,সেটা সে ৫ মিনিটে গোগ্রাসে খেয়ে নিলো...এরপর এক গ্লাস পানি দিলাম...পুরো গ্লাসের পানিটা খেয়ে নিলো একটানে...দেখলাম ছোট্ট পেটটা এবার রীতিমতো ফুলে উঠেছে...টিস্যু দিয়ে মুখ মুছে দিলাম...কপালের চিকচিক করা ঘাম মুছলাম...বাধ্য ছেলের মতো চুপ করে থাকলো সে...দেখে মনে হচ্ছিলো এই ভালবাসাটুকু উপভোগ করছে দারুণভাবে...কিছুক্ষণ অাগের অসহায় চেহারায় এবার প্রশান্তি ফুটে উঠলো....আবারো নাম জানতে চাইলাম...কণ্ঠে এবার জোর পেয়ে আস্তে করে বললো...ইয়াসিন..খুবই অস্পস্ট করে...এরপর লাফ দিয়ে বেঞ্চ থেকে নেমে ছোট পায়ে দে ছুট....আমি অপলক তাকিয়ে রইলাম ওর দিকে.....কি অযত্নে অবহেলায় বড় হচ্ছে এরা...কি অনিশ্চিত ভবিষ্যত এদের...ক্ষনিকের জন্য বাচ্চাটার মায়া আমাকে প্রচন্ডভাবে ঘিরে ধরলো....আর চোখে ভেসে উঠলো মায়াভরা ছোট্ট মুখখানি....একই চেহারায় দেখলাম কোন এক আয়ালানকে, দেখলাম বাজরাঙ্গী ভাইজানের মুন্নীকে, একই সাথে দেখলাম এদেশের চরম দারিদ্রের এক প্রতিচ্ছবি...যা মেনে নেয়া সত্যিই অনেক বেশী কষ্টকর.....
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×