somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়তো এটাই...।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার দিনটা মতিঝিল পাড়াটা কেমন যেনো থমথমে....ব্যস্তদিনের সেই ব্যস্ত রূপটা যেনো নেই...নির্দিষ্ট একটা ঠিকানা খুঁজতে রিকশা করে ঘন্টা দুয়েক ঘুরলাম আমরা.....মানে আমি আর আমার খুব কাছের এক ফ্রেন্ড...এরই মধ্যে আমি গুগল ম্যাপের মতো মতিঝিল পাড়ার ম্যাপটা চোখের ক্যামেরায় বন্দী করে নিচ্ছি...বাব্বা এত্তো এত্তো ব্যাংক আর অফিস.....শাপলা চত্বর/ বক চত্বর...বেশ কিছু খাবারের দোকানও চোখে পড়লো...একটু একটু করে মতিঝিল বিশেষজ্ঞ হতে লাগলাম কারণ প্রায় দেখা যায় কোন না কোন কাজে এই এলাকায় আসার প্রয়োজন পড়েই....

বেচারা রিকশাওয়ালা দুপুর রোদে ঘুরতে ঘুরতেই ক্লান্ত....রিকশাটা বদলে নেয়ার সিদ্ধান্ত নিলাম আমরা...শাপলা চত্বরের এক কর্নারে থামালাম রিকশাটা...কারো কাছেই ভাংতি নেই, বড় নোট...রিকশাওয়ালারও একই অবস্থা....বললাম “ প্রায় দেড়টা বাজে এখনো অন্তত তিনশ’টা টাকা কামাতে পারেননি”? রিকশাওয়ালার উত্তর “ শনিবার ভাড়া বেশি মারা যায় না আফা”....


ব্যাগ হাতড়ে মরছি ভাংতির জোগাড়ে...ঠিক এমন সময় এক ভিক্ষুক মহিলা হাত বাড়িয়ে ভিক্ষা চাইলো....” কিসু দেইন অাফা”...আমি তখন ...বললাম “ দেখছেন না ভাংতি নাই, রিকশা ভাড়াই তো দিতে পারছি না”.... ইসসস কি যে অবস্থা, আশে পাশে কোনো দোকানও দেখছি না যে টাকাটা ভাঙাবো আমরা???

আবারো কি যেন বিড়বিড় করে বলতে লাগলো ভিক্ষুক মহিলাটা...এবার কিছুটা রাগই হলো ওর ওপর...চোখ তুলে তাকাতেই দেখি মুখটা হাসি হাসি, লাজুক ভঙ্গিতে কি যেন একটা বলছে....বললাম ”কি বলেন????” এবার ওর নীচু স্বরটা দুজনেই শুনতে পেলাম “ আফা, আমার কাসে পাঁচশ’ টাকার ভাংতি আসে”....দুজনের চক্ষু চড়কগাছ...আর রিকশা্ওয়ালা তো প্রচণ্ড ঝাকুনী খেলো, ওর চেহারা দেখে মনে হলো বেচারা বেশ অপমান বোধ করছে....

কাপড়ের একটা ছোট থলে থেকে ভাজ করা বেশ কতগুলো টাকার ভাংতি বের করে দিলো মহিলাটা...বেশিরভাগ ভাজ পড়া নোট....গুনতে যেয়ে আমরা দেখি ১০ টাকা কম...আমার ফ্রেন্ডটা বললো “দশ টাকা তো কম আছে চাচী”...মুচকি হেসে আবারো লাজুক ভঙ্গির স্বর “ ভাংতি দিসি না, ১০ টাকা আমারে দিবাইন”.....বাপসসসসস কি ব্যবসা...অবাক হয়ে তাকিয়ে বললাম “চাচী কাল থেকে আপনার মতো একটা শাড়ী কিনে আমিও নেমে পড়বো আপনার সঙ্গে...ভালোই ব্যবসা”...রিকশাওয়ালাও রাগত স্বরে মেলালো কন্ঠ “ সারাদিনে কত কষ্ট কইরা আমাদের টাকা কামাইতে হয়, ৫শ’ টাকা কামানো আমাদের অনেক কষ্ট”.....নিজেও ভাবছি, এরই মধ্যে আমার পকেট থেকে ৫শ’ টাকা আউট আর ভিক্ষুকের থলেতে ইন.... কত সহজ ইন/অাউট...

রিকশা থেকে নেমে আরেকটা রিকশার জন্য হাঁটছি...হাঁটছি... আর ভাবছি...... কত সুখীই না এসব মানুষ....কত সহজ জীবন ও জীবিকা...ঘিরে থাকা আমাদের শত সমস্যার কিছুই নেই ওদের...নেই মেন্টাল স্ট্রেস অথবা বুক ভরা কষ্ট... সাধারণ জীবনের মতো সাধারণ দুঃখ কষ্টগুলোই শুধু ঘিরে থাকে ওদের , এর বেশী আর কি???....সুখী জীবনের সংজ্ঞা এখন হয়তো এটাই.......
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×