তোপধ্বনি
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অফিস থেকে বের হতেই দেখি পরিবেশটা কেমন যেনো থমথমে...দু’চারটা মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছে...হঠাৎ একজন এসে বললো, পালান জলদি, গোলাগুলি হচ্ছে....তার কথার মানে বুঝতে না বুঝতেই দেখি সামনে রক্তাক্ত একজনের লাশ পড়ে আছে...প্রাণ ভয়ে মানুষ দৌড়ে পালাচ্ছে...কখন কার গায়ে গুলি লাগে ঠিক নেই...আমি কোথায় যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না...আবারো গুলির শব্দ ধুম ধুম ধুম....খোলা জায়গায় দাঁড়িয়ে আমি...চোখ বন্ধ করলাম এবার বুঝি গুলিটা আমার গায়েই এসে বিধঁবে...মনে মনে ভাবলাম, কত মানুষ যে মারা যাচ্ছে কে জানে???
আবারো চোখ মেললাম...ফের সেই শব্দ ধুম ধুম ধুম...কিছুই বুঝে উঠতে পারছি না...তবে এবার আর রাস্তায় দাঁড়িয়ে না... নিজেকে আবিষ্কার করলাম বিছানায়....হাফ ছেড়ে বাঁচলাম ওটা স্বপ্ন ছিলো...আর বুঝলাম সেই ধুম ধুম ধুম শব্দটা বিজয় দিবসের ধুপ ধুপ ধুপ তোপধ্বনির.......সাথে সাথেই কল্পনায় চলে গেলাম একাত্তরে সেই দিনগুলোতে..সেটা তো স্বপ্ন ছিলো না...সে সময় প্রতিটি মুহুর্ত কতটাই না আতঙ্কে থাকতে হয়েছে মানুষগুলোকে....জীবনও দিতে হয়েছে কতজনকে...কিছুক্ষনের জন্য বিজয় দিবসে সত্যিকার অর্থে স্বাধীনতার সুখ উপভোগ করলাম......মহান আল্লাহপাক অর্জিত এই স্বাধীনতাকে যেনো সত্যিকার অর্থেই আমাদের প্রাপ্তি করে দেন সেই প্রত্যাশায় বিশেষ দিনটা শুরু করলাম.....শুভ বিজয় দিবস ২০১৫....
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন