মিথ্যের পসড়া
--------------------
সেরাজুম মুনীরা মিতা (অধরা)
এমনি করেই হয়ে যাই একে অপরের খুব অচেনা
সত্যের দাবীতে গড়া ভালবাসা হয়ে যায় মিথ্যে রচনা
আলোময় জগত হয়ে পড়ে নিকষ কালো অন্ধকার
স্বপ্নগুলো মিথ্যের সেই প্রাসাদেই নেয় নিজস্ব অাকার
মিথ্যে, সব মিথ্যে
পরম নির্ভরতায় ধরে থাকা হাত দুটো মিথ্যে
চলার পথে বিশ্বস্ত সেই পা জোড়া মিথ্যে
চোখের নীরব ভাষায় বলে যাওয়া কথা মিথ্যে
দু’ঠোটে আওড়ের যাওয়া শব্দ ‘ভালবাসি’ মিথ্যে
মিথ্যে সবই মিথ্যে
সুন্দর করে সাজানো ভালবাসার বানী মিথ্যে
অনুভূতির তোড়ে ভেসে যাওয়া আবেগ মিথ্যে
ভালবাসা নিয়ে তৈরী গল্প-কবিতা-গান মিথ্যে
পাশে থাকা সেই মানুষটার প্রতিশ্রুতি মিথ্যে
সব মিথ্যে সব মিথ্যে
সত্য শুধু, জীবন থেকে মিথ্যেগুলোর চলে যাওয়া
আর কঠিন সত্যের এক নতুন জীবনের সন্ধান পাওয়া
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


