আমি কোন দলের হয়ে কাজ করি না...এদেশের সাধারণ জনগণের একজন....সরকারের সমালোচনা অথবা প্রশংসায়ও তাই থাকে নিরপেক্ষতা...ব্যাপক নিরাপত্তার সঙ্গে আমাদের দেশে উদযাপণ করা হলো পহেলা বৈশাখ....আলহামদুলিল্লাহ ... কোন অঘটন ছাড়াই বাংলার এই উৎসবকে আমরা পেলাম..আর এর জন্য সরকারের নিরাপত্তার চাদরে নেয়া উদ্যোগের অনেক প্রশংসা করছি...সত্যিই অনেক ভয়ে ছিলাম...সবকিছুর আগে আমাদের নিরাপত্তা...আমরাও কিন্তু বিশ্বসন্ত্রাসের নজরের বাইরে নই, যতোই বলি আমরা জঙ্গিমুক্ত....
গণভবনে পহেলা বৈশাখ উদযাপনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি মন্তব্যরও প্রশংসা না করে পারছি না...আর তা হলো....”ধর্মের বিরুদ্ধে লিখলেই মুক্তচিন্তা নয়...এটা নোংরামি...নবীর (সঃ) সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে, সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না।’”.....
তেল মারা লোকদের দলে আমি নই...সরকারের সমালোচনাও আমি করি যেটার গ্রহনযোগ্যতা নেই....তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরণের অসাধারণ মন্তব্যে আর উদ্যোগের সত্যিই প্রশংসা না করে পারছি না....এ মন্তব্যের প্রয়োজন অনেক আগেই ছিলো...এ ধরণের মানসিকতাই হোক সন্ত্রাসের বিরুদ্ধে হাতিয়ার....
নেগেটিভ কিছুর সমালোচনা যেমন করার অধিকার আমাদের আছে তেমনি পজিটিভ কোন কিছুর প্রশংসা অবশ্যই করা উচিত...তাছাড়া একজন নারী হিসেবে এদেশের নারীদের অগ্রগতিতে শেখ হাসিনার অবদান তো আর অস্বীকার করা যায় না....একজন যোগ্য সরকার প্রশংসা এবং সমালোচনা উভয়েরই দাবীদার....গণতন্ত্র তো তাকেই বলে....আর সেই গনতন্ত্রকেই এদেশের মানুষ দেখতে চায় যেখানে কষ্ট আর আক্ষেপগুলো এদেশের অভিভাবকের কাছে তুলে ধরা যায়.....তা না হলে অভিভাবক কি করে বুঝবেন এদেশের জনগণ কেমন আছে??????
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


